মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

গাইবান্ধায় নৌ-পরিবহন মন্ত্রী ‘সন্ত্রাস নাশকতা চালিয়ে তারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল’

  • আপডেট হয়েছে : রবিবার, ১৮ মার্চ, ২০১৮
  • ৫৯ বার পড়া হয়েছে

 

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেন, ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে বালাসী-বাহাদুরাবাদ নৌরুটে ফেরী সার্ভিস চালু হবে। সরকার নদী খননের জন্য ৭টি ড্রেজার ক্রয় করেছেন। এর সাহায্যে ১৭৮টি নৌপথ খনন করা হবে। বঙ্গবন্দু যেমন নদীকে ভালবাসতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তেমনি ভালবাসেন। বালাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণের সম্ভাবতা যাচাইবাছাইয়ের কাজ চলছে। তিনি বলেন, বিএনপি সরকার ফেরী সার্ভিস চালুর কোন উদ্যোগ নেয়নি। টানেলের কথা তারা স্বপ্নেও ভাবেনি। প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে তা বলতে হয়নি। আ’লীগ উন্নয়নে বিশ্বাসী। তাই আওয়ামী লীগ সারাদেশে উন্নয়নের কাজ করছে।

তিনি বলেন, বিএনপির আমলে খাদ্য আমদানি করতে হয়েছে, আর আ’লীগ খাদ্য রপ্তানি করছে। তারা সারের জন্য কৃষককে হত্যা করেছে, আর এখন সারই কৃষকের পেছনে ছোটে। মন্ত্রী শাজাহান খান আরও বলেন, বিএনপি নাশকতা ও জঙ্গিবাদে বিশ্বাসী। সন্ত্রাস নাশকতা চালিয়ে তারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। কোরআন শরীফ পুড়িয়ে তান্ডব চালিয়েছে তারা। বিএনপি ক্ষমতা থাকাকর সময় দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর এ কারণেই দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে আজ জেলে। মন্ত্রী বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে টানেলের কাজ বন্ধ হয়ে যাবে। ফেরী সার্ভিসও বন্ধ হবে। তাই উন্নয়নের গতিকে অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীতে ফেরিঘাটসহ আনুষাঙ্গিক স্থাপনাদি নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আজ রবিবার সেখানে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন। বিআইউব্লিউটিএ ‘র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি ¯িপকার ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল,

পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারন স¤পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজহারুল ইসলাম বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন প্রমুখ।

নৌ-পরিবহন মন্ত্রনালয়ের অর্থায়নে প্রায় ১শ’ ২৫ কোটি টাকা ব্যয়ে বালাসী-বাহাদুরাবাদ নৌরুট প্রকল্পটি বাস্তবায়ন করবে বিআইউব্লিউটিএ। এ নৌরুটটি চালু করতে নদী খননের পাশাপাশি ব্রহ্মপুত্রের উভয় পাশে বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হবে। নৌ-রুটটি চালু হলে গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের মানুষের ঢাকার সাথে যাতায়াতের দূরত্ব অনেক কমে যাবে। ফলে সময় ও অর্থ দু’টিই কম লাগবে। এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যেও গতি আসবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft