সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

তেজগাঁও থানা ছাত্রদল সভাপতি’র কারাগারে মৃত্যু

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ৬২ বার পড়া হয়েছে

তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি জাকির হোসেন মিলন রিমান্ড শেষে কারাগারে অসুস্থ অবস্থায় মারা গেছেন।

সোমবার (১২ মার্চ) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এসময় চিকিৎসকরা জাকিরকে মৃত ঘোষণা করেন। তার হাজতি নং ১০৯৬/১৮।

বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তাকে মারধর করা হয়েছে। পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর সুস্থ অবস্থায় তাকে আদালতে পাঠানো হয়েছে। তার ওপর কোনও নির্যাতন চালানো হয়নি।’

উল্লেখ্য, গত ৬ মার্চ প্রেসক্লাবে বিএনপি’র উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পথে শাহবাগ থানা পুলিশ জাকির হোসেন মিলনকে গ্রেফতার করে। এরপর তাকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। গেল শনিবার রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft