1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রুয়েটের তিন হলে পুলিশের তল্লাশি, আটক ৯ - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ইফতার বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

রুয়েটের তিন হলে পুলিশের তল্লাশি, আটক ৯

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৬৩ বার পড়া হয়েছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের জের ধরে আবাসিক হলে তল্লাশি চালিয়েছে পুলিশ। এসময় বহিরাগতসহ আটক করা হয়েছে ৯ জনকে।

শুক্রবার (৯ মার্চ) রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত আবদুল হামিদ, সেলিম হল ও জিয়াউর রহমান হলে তল্লাশি চালানো হয়। তবে আটকদের সবাই জিয়াউর রহমান হলে অবস্থান করছিলেন।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, রুয়েট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা কয়েকটি হলে তল্লাশি চালিয়েছি। এসময় ৭ জন অনাবাসিক শিক্ষার্থী এবং ২ জন বহিরাগতকে আটক করা হয়েছে।

তিনি জানান, আটকদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তাৎক্ষণিক সবার নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।

বৃহস্পতিবার (৮ মার্চ) রাতে রুয়েট ছাত্রলীগের সভাপতি নিবিড় ও সম্পাদক তপু গ্রুপের মধ্যে সংঘর্ষের হয়। পরে তা ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হলে ভাঙচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের অন্তত ৬ জন নেতাকর্মী আহত হন।

সংঘর্ষের পরপরই কেন্দ্রীয় ছাত্রলীগ রুয়েট ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!