শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

জমি নিয়ে বিরোধে সুন্দরগঞ্জে বসতবাড়িতে অগ্নিসংযোগ: আটক ১

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ (ডাংহাট) গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বোরো ধানক্ষেত কেটে তছনছ, বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। জনতা একজনকে আটক করে পুলিশে সোপর্দ্দ করেছে।

জানা গেছে, দীর্ঘদিন থেকে দক্ষিণ মরুয়াদহ গ্রামের মৃত শামসুল হকের ছেলে খলিল মিয়ার সাথে চাচা মৃত নবেজ উদ্দিনের ছেলে আলেক মামুদ এর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ বৃহস্পতিবার আনুমানিক বেলা ১১টার সময় আলেক মামুদ কিছু সংখ্যক ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে বিরোধ পূর্ণ জমিতে থাকা ঘর-বাড়ি ও রোপনকৃত রোরো ধানক্ষেত কেটে তছনছসহ ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে নগদ টাকা স্বর্ণালঙ্কার, ধান-চাল লুটপাট করে নিয়ে যায়।

এতে খলিলের প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়। এসময় জনতা সন্ত্রাসীদের ধাওয়া করে খামার পাঁচগাছী গ্রামের সাইফুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাককে আটক করে। পরে খবর পেয়ে পুলিশের এসআই আনিছুর রহমান ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে রাজ্জাককে উদ্ধার করে থানা নিয়ে যায়। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft