1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

জীবদ্দশায়ই এরশাদের নামে ‘স্মৃতি সংঘ’!

  • আপডেট হয়েছে : বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

 

সাধারণত বরেণ্য কোনো মানুষের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে মৃত্যুর পর স্মৃতি সংঘ খোলার রীতি প্রচলিত। কিন্তু ব্যতিক্রম ঘটনা ঘটিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভক্তরা। এরশাদের জীবদ্দশায়ই তারা স্মৃতি সংঘ খুলে বসেছেন।

নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী মসজিদপাড়া গ্রামে এই নামে একটি ক্লাব গঠন করা হয়েছে। সামাজিক মাধ্যম ফেসবুকে এই স্মৃতি সংঘ গঠন নিয়ে চলছে ‘রসালো’ আলোচনা।

জানা যায়, সাম্প্রতিক সময়ে প্রচার পেলেও ‘এরশাদ স্মৃতি সংঘ’ যাত্রা শুরু করে ২০১৬ সালের জানুয়ারি মাসে। শুরুতে ১১ জনের একটি কমিটি থাকলেও পরে ৬৭ জন সদস্য এই ক্লাবের সদস্য হয়েছে।

বর্তমানে এই সংঘের সভাপতির দায়িত্বে আছেন টেপাখড়িবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাতীয় পার্টির সহযোগী সংগঠন যুবসংহতির ওয়ার্ড সভাপতি আজিবুর রহমান। তিনি জানান, ‘আমরা এরশাদ ভক্ত ১১জন এই ক্লাব ঘর তৈরি করি এবং নিয়মিত বিকালে মেঝেতে চটি বিছিয়ে আমরা জাতীয় পাটির চেয়ারম্যানের কর্মকাণ্ড নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করি। পরে গ্রামের মানুষজনের মাঝে এরশাদ সরকার আমলের উন্নয়ের কথা ছড়িয়ে দেই।’

মৃত ব্যক্তিকে স্মরণ বা স্মৃতিতে রাখতে এমন ক্লাবঘর তৈরি করা হয়, কিন্তু এরশাদ তো জীবিত আছেন-এই মন্তব্যের বিপরীতে ক্লাবের সভাপতির জবাবটা আর পাওয়া যায়নি। কারণ, তিনি আগেই কল কেটে দেন।

জাতীয় পার্টির ডিমলা উপজেলা কমিটির সদস্য সচিব জাকারিয়া হোসেন রাজু বলেন, ‘যুবসংহতির কর্মীরা এরশাদকে ভালোবেসে স্থানীয় ভাবে একটি ক্লাবঘর বানিয়েছে বলে শুনেছি। তবে না বুঝে তারা এরশাদ স্মৃতি সংঘ নাম দিয়েছে। আমি বিষয়টি নিয়ে টেপাখড়িবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রহিমের সঙ্গে কথা বলব।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!