1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

গোবিন্দগঞ্জে সম্প্রীতির বাংলাদেশ গড়ার শপথ নিলো আদিবাসী-বাঙালি শিক্ষার্থীরা

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ৯৩ বার পড়া হয়েছে

হিউম্যান রাইটস্ প্রোগ্রাম, ইউএনডিপি’র এর সহযোগিতায় ও স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বন এর উদ্যোগে আজ ৩ মার্চ শনিবার আদিবাসী অধ্যুষিত এলাকা সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার শপথ পাঠের আয়োজন করা হয়।

এসময় ৪ শতাধিক আদিবাসী-বাঙালি শিক্ষার্থী জাতি-ধর্ম-বর্ণ-গোত্রের উর্দ্ধে উঠে অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করে। তারা আরো শপথ করে যে, নারী, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করবে এবং মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখবে। সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রওশন হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় আম্পায়ার এ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক ক্রিকেটার ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী নেতা গৌড় চন্দ্র পাহাড়ী, অবলম্বন সংস্থার সভাপতি কৃষিবিদ সাদেকুল ইসলাম, নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোজাম্মেল হক, শিক্ষক আমির হোসেন প্রধান, অবলম্বনের প্রজেক্ট ম্যানেজার মোখলেছুর রহমান, গোলাম মোস্তাফা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শিক্ষা শুধুমাত্র বুদ্ধিবৃত্তিক বিকাশ নয়, ব্যক্তির শারীরিক, সামাজিক, আবেগিক ও অন্যান্য দিকেরও সুষম বিকাশ সাধন করে। শিক্ষা ব্যক্তিজীবনের কোনো একটি নির্দিষ্ট সময়েই ঘটে না, শিক্ষা জীবনব্যাপী বিস্তৃত। শিক্ষা শুধুমাত্র বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষা অর্জিত হয় বাড়িতে, সমাজে, খেলার মাঠে এবং সর্বত্র। খেলাধুলা জীবনকে করে সুন্দর ও পরিশীলিত। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরণের খেলার সামগ্রী প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!