মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

খালেদা জিয়াকে নিয়ে নির্বাচনে যেতে আমরা প্রস্তুত আছি : নজরুল

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

 

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী দিনের নির্বাচনের জন্য দেশের মানুষ এখন যা সিদ্ধান্ত নেয়ার নিয়ে ফেলেছেন। সেই নির্বাচনে খালেদা জিয়াকে সাথে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।

তিনি আরো বলেন, আমরা ২০১৮ সালের নির্বাচনে বেগম জিয়াকে সাথে নিয়ে নির্বাচনে অংশ নেব।

শনিবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত ‘খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে’ এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে এই সরকার জেলে অবরুদ্ধ করে রেখেছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ পর্যন্ত জানে বেগম জিয়া টাকা মেরে খায়নি। এই কথা দেশের সবাই জানে। ব্যাংকে টাকা রাখার ব্যাপারে বেগম জিয়ার কোনো অনুমোদন ছিলো না। ব্যাংকে টাকা যেমন ছিলো তেমনি আছে। সেই টাকা এখন ৬ কোটি টাকায় রূপান্তরিত হয়েছে। তিনি কখনও এই টাকা হস্তগত করেননি।

তিনি আরও বলেন, বেগম জিয়া এতিমদের টাকা মেরে খাওয়ার লোক না। তিনি যদি কখনো বলতেন আমার কোন কাজের জন্য ২ কোটি টাকা দরকার বিএনপি অফিসের সামনে যদি দুটি ড্রাম রাখা হতো লাইন ধরে মানুষ এক ঘন্টার মধ্যে এর বেশি টাকা দিতো।

বিএনপি’র স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ক্ষমতাসীন দলের অনেক নেতা এখন দেশের বাইরে সেকেন্ড হোম বানিয়ে রেখেছে। দেশের টাকা বিদেশে পাচার করে দিচ্ছে, সুইসব্যাংকে টাকা রাখছে। ৬৯ সালে কোনো নেতা জেলের বাইরে ছিলেন না। তারা প্রত্যেকেই জেলে ছিলেন। তাই বলে কি তারা ৭০ এর নির্বাচনে জয়লাভ করতে পারে নাই।

মানববন্ধনে বিএনপি’র ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, বেগম জিয়া আইনি লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এই অবৈধ সরকার অন্যায়ভাবে তিনবারের এই প্রধানমন্ত্রীকে কারাগারের ভেতর আটকিয়ে রেখেছে। দেশে ৫ জানুয়ারির মতো আর কখনোই একতরফা নির্বাচন হবে না। আমরা বেগম জিয়াকে নিয়েই আগামী নির্বাচনে অংশ নেব।

আয়োজক সংগঠনের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft