1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে যৌন হযরানির প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ও প্রতিবাদ অব্যহত : অপরাধী উপযুক্ত শাস্তির দাবীতে

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ মার্চ, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের মাহমুদবাগ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর বিক্ষোভের মুখে অবশেষে ঘটনার একমাস পর স্কুলছাত্রীকে যৌন হযরানির দায়ে অভিযুক্ত মাহমুদবাগ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলামকে গতকাল ১ মার্চ বৃহস্পতিবার দুপুরে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এলাকাবাসী জানায়, গত ৫ ফেব্রুয়ারি শুদ্ধ জাতীয় সংগীত পরিবেশনের জন্য বিদ্যালয়ের দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে বাসায় ডেকে আনে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। এসময় ওই শিক্ষাথীর আরও দুই সহপাঠি তার সাথে আসে। এখানেই দশম শ্রেণীর ওই ছাত্রীকে যৌন হয়রানি করা হয় বলে প্রচার করে সাথে আসা অপর ২ সহপাঠি। কিন্ত বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষক বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্ঠা করলে ফুঁসে ওঠে বিদ্যালয়ের শিক্ষাথী অভিভাবক ও এলাকাবাসী।

এ ঘটনার পর হতে প্রতিবাদ করে বিক্ষোভ, ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় সচেতন জনতা গতকাল বৃহস্পতিবার দুপুরে তারা এ ঘটনার সুষ্ঠূ বিচার দাবী করে স্থানীয় বাগদা বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট মহাসড়কে বেড়িকেট সৃষ্টি করে বিক্ষোভ প্রদর্শন করে। এ ঘটনার পর পরই বিদ্যালয় পরিচালনা পরিষদ জরুরী সভা ডেকে অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। এদিকে বিক্ষোভকারীরা এই বরখাস্তকে প্রহসনের বিচার বলে অবিহিত করে শিক্ষক নজরুল ইসলামের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করে।

এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জোবায়ের মাহমুদ গোলাপ সাংবাদিকদের বলেন, গত ২২ বিষয়টি জানার পর তদন্ত কমিটি গঠন করি এ ছাড়াও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিস্কার করা হয়েছে। দোষ থাকলে অবশ্যই শাস্তি পাবে। এ ঘটনা ধামাচাপা দেয়ার কোন সুযোগ নেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!