1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

খালেদার মুক্তির দাবিতে বিএনপির লিফ‌লেট বিতরণ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
  • ১৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফুটপাতে কয়েকজন পথচারী ও রিকশা চালকের হাতে লিফলেট তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখে দ্রুত লিফলেট দিয়েই অফিসের গেইটে চলে আসেন তিনি।

এ সময়ে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম, জিসাস সভাপতি আবুল হাশেম রানা প্রমুখ নেতৃবৃন্দ ছিলেন।

সাংবাদিকদের রিজভী বলেন, আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে সারাদেশে বিএনপির বক্তব্য সম্বলিত লিফলেটের বিতরণ করা হচ্ছে। এই লিফলেট বিতরণ কর্মসূচি ঢাকাসহ সারাদেশে চলবে। আমাদের জাতীয় নেতৃবৃন্দরা এটার সাথে অন্তর্ভুক্ত থাকবেন এবং সারাদেশে নেতা-কর্মীরা এই লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তারা মানুষের কাছে এটি দেবেন। মানুষ এটি পড়বেন কত অন্যায়ভাবে দেশনেত্রীকে সরকারের একটা ক্রোধের মনোবৃত্তি নিয়ে তাকে জরাজীর্ণ পরিত্যক্ত কারাগারে বন্দি করে রাখা হয়েছে।

তিনি বলেন, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, আমাদের আন্দোলন চলবে। আমাদের এই আন্দোলনে মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাবো।

ভয়ের মধ্যে আপনারা লিফলেট বিতরণ করছেন- এরকম প্রশ্নের জবাবে রিজভী বলেন, অবশ্যই শঙ্কার মধ্যে আমরা আছি। আপনারা দেখেছেন কয়েকদিন আগে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল একজন সাবেক এমপি, যুগ্ম মহাসচিব তাকে অফিস থেকে বেরুলেই ঘাড়মোচড় করে কীভাবে নিয়ে গেছে। ভীত ও আতঙ্কের মধ্যে আমাদেরকে কাজ করতে হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!