1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডোনাল্ড ট্রাম্পের নামে নোবেল পুরস্কারের ‘ভুয়া মনোনয়ন’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার ব্যাপারে একটি মনোনয়ন ভুয়া বলে প্রমাণিত হয়েছে। এই জালিয়াতির ব্যাপারে নোবেল কমিটি নরওয়ের পুলিশের কাছে অভিযোগ করেছে বলে জানা যাচ্ছে।

অজ্ঞাতপরিচয় একজন আমেরিকান ‘বলপ্রয়োগের মাধ্যমে বিশ্ব শান্তি’ আনার জন্য মি. ট্রাম্পের নাম নোবেল কমিটির কাছে পাঠিয়ে দেন বলে খবর বলা হচ্ছে।

নরওয়ের অসলোর নোবেল ইন্সটিটিউটের পরিচালক ওলাভ নিওলস্টাড স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, আমাদের স্থির বিশ্বাস যে এই মনোনয়ন জাল। এধরনের ‘ভুয়া মনোনয়ন’ আমরা গত বছরও দেখছি।

নোবেল কমিটির বিবেচনার জন্য প্রতি বছর মনোনয়ন পাঠানোর শেষ তারিখ ৩১শে জানুয়ারি। অক্টোবর মাসের গোঁড়ার দিকে এই পুরস্কার ঘোষণা করা হয়। আর প্রার্থীদের মনোনয়নের কাজটা চরম গোপনীয়তার মধ্যে চালানো হয়।

সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য, সাবেক নোবেল বিজয়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নির্বাচিত কিছু ব্যক্তিত্ব এই মনোনয়ন পাঠাতে পারেন।

উল্লেখ্য, ২০১৭ সালের নোবেল পুরস্কার পেয়েছিল পরমাণু অস্ত্র-বিরোধী সংগঠন আইসিএএনডাব্লিউ।

মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে থিওডোর রুজভেল্ট, উড্রো উইলসন, মার্টিন লুথার কিং এবং সর্বশেষ বারাক ওবামা এই সম্মান অর্জন করেছেন।

ট্রাম্পের জামাতার ক্ষমতা খর্ব করা হল কেন?
ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ক্ষমতা খর্ব করা হয়েছে। এত দিন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে অতি গোপনীয় যেসব গোয়েন্দা রিপোর্ট তিনি পেতেন- এখন থেকে সেগুলো আর তিনি পাচ্ছেন না।

এমন খবর নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম। খবর বিবিসি

মার্কিন প্রেসিডেন্টের সিনিয়র এডভাইজার হিসেবে ট্রাম্পের প্রতিদিনের অতি গোপনীয় গোয়েন্দা রিপোর্ট পাবার ক্ষমতা ছিল জ্যারেড কুশনারের।

তার সেই ক্ষমতাকে খর্ব করা হয়েছে বলে খবর মার্কিন মিডিয়ার। তার পূর্ব ইতিহাস বিষয়ে সব তথ্য জানার কাজ শেষ না হওয়ায় এ ধরনের গোপনীয় রিপোর্ট পাবার যে সাময়িক অধিকার তাকে দেয়া হয়েছিল- তা বন্ধ করা হয়েছে।

গণমাধ্যমকে এটি নিশ্চিত করেছেন কুশনারের আইনজীবী অ্যাবে লওইল। তবে শীর্ষ গোয়েন্দা রিপোর্ট না পেলেও কুশনারের গুরুত্বপূর্ণ কাজে কোনো প্রভাব পরবে না বলে জানিয়েছেন তার আইনজীবী।

গোপনীয়তা রক্ষার বিষয়ে হোয়াইট হাউজ আরো যে শৃঙ্খলা আরোপ করছে- এ সিদ্ধান্ত তারই প্রমাণ বলে ধারনা করা হচ্ছে।

এর আগে প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জন কেলি জানিয়েছিলেন যে, শীর্ষ নিরাপত্তা অনুমোদন পাওয়া ব্যক্তিদের তালিকা আরো সংক্ষিপ্ত করা হবে।

রাজনীতিতে অনভিজ্ঞ কুশনার উপদেষ্টার পদ পাবার পর কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও পেয়েছিলেন।

তিনি। মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা বা মেক্সিকোর সাথে সম্পর্ক রক্ষার মতো বিষয়গুলোতেও তার স্থায়ী নিরাপত্তা অনুমোদন না পাওয়া সমস্যার সৃষ্টি করছিল।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংশ্লিষ্টতায় রাশিয়ার সাথে সম্পর্ক নিয়ে আগে থেকেই সমালোচিত ছিলেন ট্রাম্পের জামাতা কুশনার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!