1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাইবান্ধায় জেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চার প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৩৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রশাসন আয়োজিত জেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চার চূড়ান্ত প্রতিযোগিতা আজ ২৮ ফেব্রুয়ারী বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার সাতটি উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২১০জন প্রতিযোগী অংশ নেয়।

প্রধান অতিথি হিসেবে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) রোখছানা বেগম।

জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি শাহ মশিউর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল হক, জেলা কালচারাল অফিসার আলমগীর কবির প্রমুখ।

প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে গোবিন্দগঞ্জের সালাধর প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে সুন্দরগঞ্জের আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে গাইবান্ধা সদর উপজেলার হাজী ওসমান গণি কলেজ প্রথম স্থান অর্জন করে। এর আগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২৫ ফেব্র“য়ারি থেকে তিনদিন ব্যাপী শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চার উপর কর্মশালা অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!