1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইহুদি থেকে ইসলামে ধর্মান্তরিতকে কারাদণ্ড দিল ইসরাইলি আদালত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

 

সিরিয়ায় আইএস জঙ্গিদের সঙ্গে যোগদান চেষ্টার অভিযোগে ইহুদি ধর্ম থেকে ইসলামে ধর্মান্তরিত এক ইসরালিকে ৩৮ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

সোমবার ইসরাইলের নাজারেত ডিস্ট্রিক্ট আদালতে তাকে এই দণ্ড দেয়া হয়।

ইসরাইলি অভ্যন্তরীন নিরাপত্তা বাহিনী ‘শিন বেত ডোমেস্টিক সিকিউরিটি সার্ভিস’ এর তথ্যানুযায়ী, ৪০ বছর বয়সী ওই ব্যক্তির নাম ভ্যালেন্টিন মাজলেস্কি। তিনি ১৯৯৬ সালে বেলারুশ থেকে ইসরাইলে অভিবাসী হন। ইহুদি বংশোদ্ভূত প্রথম ইসরাইলি হিসেবে তাকে আইএস সংশ্লিষ্টতার জন্য অভিযুক্ত করা হয়।

তার বিরুদ্ধে অভিযোগ-তিনি বিমানযোগে ইসরাইল থেকে তুরস্ক যাওয়ার ব্যর্থ প্রচেষ্টা চালান। এর কয়েক সপ্তাহ পরে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সীমান্ত অতিক্রম করে তিনি সিরিয়ায় আইএসের সঙ্গে যোগদান করার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগে বলা হয়।

আদালত তার রায়ে বলেছেন যে, মজলেস্কির একমাত্র লক্ষ্য ছিল আইএসের সঙ্গে যোগদান করা।

২০০০ সালে ইসরাইলি সামরিক বাহিনীতে বাধ্যতামূলকভাবে কাজ করার সময় মজলেস্কি ইসলামে ধর্মান্তরিত হন। এর আগে ইসরাইলি-আরব একজন মুসলিম নারীর সংস্পর্ষে আসেন তিনি। পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে এই দম্পতি পাঁচ সন্তানের বাবা-মা।

ইসরাইলি কর্তৃপক্ষের দাবি, মাজলেস্কি আইএসের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং সাম্প্রতিক বছরগুলোতে প্রায়ই অনলাইনে আইএসের কন্টেন্ড দেখেছেন এবং জিহাদিস্ট গ্রুপের ইন্টারনেট ফোরামে যোগদান করেছেন।

ইসরাইলি কর্তৃপক্ষ আরো দাবি করেন, আইএসের কার্যক্রমে অংশগ্রহণের বিরুদ্ধে ২০১৬ সালের জুলাই মাসে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী তাকে সতর্ক করে দিয়েছিল। কিন্তু মাজলেস্কি এতে কর্নপাত না করে সিরিয়াতে আইএস যোদ্ধাদের সঙ্গে যোগদানের জন্য জিহাদিদের সঙ্গে যোগাযোগ করেন।

সূত্র: এনডিটিভি

ইসরাইল সরকারের বৈষম্যের প্রতিবাদে জেরুজালেমে যিশুর সমাধিস্থল বন্ধ
ইসরাইল সরকারের বৈষম্যের প্রতিবাদে নজিরবিহীনভাবে জেরুজালেমে যিশুর সমাধিস্থল বন্ধ করে দেওয়া হয়েছে। গত রবিবার খ্রিস্টান নেতারা অনির্দিষ্টকালের জন্য সমাধিস্থল বন্ধের ঘোষণা দিয়ে একটি বিবৃতি দেন।

রোমান ক্যাথলিক, অর্থোডক্স ও প্রটেস্ট্যান্ট সমম্প্রদায়ের নেতাদের স্বাক্ষরিত বিবৃতিতে ইসরাইল সরকারের নীতির সমালোচনা করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নেতারা অভিযোগ করেন, গির্জা এবং খ্রিস্টানদের বিরুদ্ধে অবস্থান নিতেই ইসরাইল সরকার বৈসম্যমূলক আইন পাস করেছে।

সম্প্রতি ইসরাইলের সংসদ জেরুজালেমে যিশুর সমাধিস্থল বেসরকারি কোম্পানীর কাছে ইজারা দেওয়ার অনুমোদন দিয়ে একটি আইন পাস করে। একই সাথে ইসরাইলের গির্জাগুলো সরকারের কাছে থেকে যে করমুক্ত সুবিধা পেত, তাও বন্ধ করে দেওয়া হয়। এদিকে যিশুর সমাধিস্থল বন্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের প্রধান মধ্যস্থতাকারী শায়েব এরিকাট।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!