শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

খালেদাকে জেলে রেখে বিএনপিকে নির্বাচনে আসতে বাণিজ্যমন্ত্রীর আহ্বান

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫৯ বার পড়া হয়েছে

 

বিএনপি নেতা মওদুদ আহমেদের বক্তব্যের সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া জেলে থাকলে যদি বিএনপির জনপ্রিয়তা বাড়ে, আওয়ামী লীগের ভোট কমে, তাহলে তাকে জেলে রেখেই নির্বাচনে আসুন। তাকে জেলেই রেখে দিন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর এসব কথা বলেন বিএনপি নেতা মওদুদ আহমেদ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ন্যাশনাল সার্ভিসের কর্মসূচির সুবিধাভোগীদের সনদ বিতরণ, জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে ল্যাপটপ বিতরণকালে মওদুদের মন্তব্যের সমালোচনা করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃধা মোজাহিদুল ইসলামের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুস এবং উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

মন্ত্রী বলেন, ২০১৮ সালের ডিসেম্বর মাসে সংবিধান অনুসারে বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক এটাই আমাদের প্রত্যাশা, এবং এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অংশগ্রহণমূলক। সে নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে, যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আরো বলেন, বেকার সমস্যা সমাধানের জন্য ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্বপ্ন দেখেন, দেশের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন। কিন্তু বিএনপি ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রীকে হত্যার করার চেষ্টা করেছিলো, ২০০৫ সালের ১৭ আগস্ট সব জেলায় সিরিজ বোমা হামলা করা হয়েছিল, গাছের সঙ্গে লটকিয়ে মানুষের ওপর নির্মম নির্যাতন করেছিলো আবদুর রহমান ও বাংলা ভাইরা। এ সরকার দেশের জঙ্গি তৎপরতা নির্মূল করেছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ উজ্জ্বল সম্ভাবনার দেশ, এক সময় এ দেশকে তলাবিহীন ঝুলি বলা হতো, এখন তারাই বলে বাংলাদেশের বিশ্বয়কর উত্থান হয়েছে। যখন দেশের জনসংখ্য সাড়ে সাত কোটি ছিলো তখন খাদ্যের অভাব ছিল কিন্তু এখন ১৬ কোটির বেশি হলেও খাদ্য উদ্বৃত্ত।

অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী সেতু মন্ত্রণালয়ের সচিবসহ কর্মকর্তাদের নিয়ে ভোলা-বরিশাল সেতুর স্থান পরিদর্শন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft