শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

আমি স্বৈরাচার ছিলাম, এটা কেউ দাবি করলে প্রমাণ হাজির করুন: এরশাদ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘আমি কখনোই স্বৈরাচার ছিলাম না, কেউ যদি আমাকে স্বৈরাচার বলে দাবি করেন তাহলে প্রমাণ হাজির করুক’।

শনিবারে সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে যোগদান ও জাতীয় পেশাজীবী সমাজের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘অনেকে আমাকে স্বৈরাচার বলেন। কিন্তু আমি কী স্বৈরাচারী করেছি খুঁজে পাই না। আমার রাষ্ট্রের দায়িত্ব (ক্ষমতা) নেওয়ার ইচ্ছা ছিল না, জাস্টিস ছাত্তারের অনুরোধে দায়িত্ব নিয়েছিলাম, তিনি তখন দেশ চালাতে অপারগ ছিলেন।’

তিনি আরো বলেন, আমি নির্বাচন দিয়ে ব্যারাকে ফিরে যেতে চেয়েছিলাম। কিন্তু সবাই ভোট বর্জন করলো। তখন বাধ্য হয়ে দল গঠন করেছি। জনগণের সেবার চেয়ে বড় ভালো মানুষ কোথাও নেই।

বাংলা ভাষার প্রতি অকৃত্রিম ভালবাসার কথা তুলে ধরে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, বাংলা ভাষার জন্য অনেকে শহীদ হয়েছেন। কিন্তু কেউ সর্বস্তরে বাংলা চালু করেনি, আমি চালু করেছি। এর জন্য ১৯৮৭ সালে সংসদে আইন পাস করেছি।

এইচএম এরশাদ বলেন, আইনে ছিল, ইংরেজি সাইনবোর্ড হলে নিচে বাংলা থাকতে হবে। এখন সরকার সেটা করার চেষ্টা করছে। কিন্তু আমিই প্রথম চালু করি, আমিই অগ্রদূত।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সুনীল শুভরায়, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান প্রমুখ।

অনুষ্ঠানে ডা. ফাহিম আল ফয়সাল ও ডা. জাফর মিয়ার নেতৃত্বে ৫৬ জন পেশাজীবী জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় পেশাজীবীদের আহ্বায়ক কমিটি জমা দেওয়ার নির্দেশ দেন পার্টি প্রধান এরশাদ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft