শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

আইটেম গানে ঢাকার চলচ্চিত্র নায়িকারা কেন? বলিউডের আদলে নতুন এক নোংরা ধারা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৫ বার পড়া হয়েছে

নায়িকারা অভিনয়ের পাশাপাশি নাচেও পারফর্ম করেন। পাশের দেশ ভারতের আদলে এটা বাংলা সিনেমাতেও নিয়মিত হয়ে আসছে। সেই বলিউডের আদলে নতুন এক ধারা তৈরী হয়েছে।

গল্পের চাওয়া থাকুক কিংবা না থাকুক, নায়িকারাও আইটেম গানে খুল্লাম খুল্লা হয়ে পারফর্ম করছেন। বাংলাদেশের সংস্কৃতিতে যা অনেকেরই চোখে লাগে।

যখন কোন অভিনেত্রী অভিনয়ের মাধ্যমেই মানুষের মন জয় করছেন, তখন এসবের কী দরকার? নিজেদের গ্ল্যামার প্রমানের কি এটাই  একমাত্র উপায় হতে পারে? দর্শক টানতে সেসব ছবিতে অতিরিক্ত বিনোদন হিসেবে জুড়ে দেয়া হচ্ছে আইটেম গান।

এসব গান মোটেও রুচিশীল নয় বলেই অনেকের মন্তব্য। ভিনদেশী সংস্কৃতি থেকে ধার করে আনা আইটেম গান সুস্থ ছবিগুলোতেও পরিবেশ নষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে ঢাকার চলচ্চিত্রে আবারও ফিরে আসছে অশ্লীলতা-এমনটিও বলছেন কেউ কেউ।

এ সময়কার নায়িকাদের যদি হিসেবে করা হয়। চিত্রনায়িকা পরীমনি- (ডানাকাটা পরী), মাহি (ম্যাজিক মামনি), ববি (পার্টি,নটি গার্ল), তিশা ( আমি বাংলার হিরো), নুসরাত ফারিয়া( ইয়ারা মেহেরবান),জয়া আহসান(পারলে ঠেকা), বিদ্যা সিনহা মীম(লাল লিপিস্টিক, হেইলা দুইলা নাচ), প্রসুন আজাদ (ফুল ফুটেছে ওই বনে), জান্নাতুল পিয়া (এই মন কি যে চায়) কিংবা মৌসুমী হামিদ সহ অনেককেই আইটেম গানে কোমর দোলাতে দেখা গেছে।

বাংলা সিনেমায় মূল নায়িকার পাশাপাশি শুধু আইটেম গানে নাচ করার জন্য রয়েছে কিছু আইটেম-কন্যা। এদের মধ্যে সিন্ডি রাউলিং, বিপাশা কবির, তিথি কবির, মিতু, নায়লা নাঈম, সাদিয়া  আফরিন, শিরিন শীলা, দিপালী, তানিয়া রিতু, মিমো প্রমুখ। বলা যায়, এদের জায়গায় নিজেদের নিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠিত নায়িকারা।

এ প্রসঙ্গে জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর বলেন, ‘আমাদের সময় এ ধরনের গানকে অশ্লীল গান হিসেবেই চিহ্নিত করা হতো। কিন্তু এখন শুনছি এগুলো নাকি আইটেম সং। ছবির গল্প ভালো থাকলে কখনই এ ধরনের গানের কোনো প্রয়োজন নেই।

কিন্তু বর্তমান প্রজন্মের নির্মাতারা ছবির গল্পের দিকে মনোযোগ না দিয়ে এ ধরনের খোলামেলা গানের দিকেই বেশি বাজেট ও মনোযোগ দিয়ে থাকেন।’

এ সময়ে যেসব আইটেম গান হচ্ছে সেগুলোর প্রায় প্রতিটির সেট, শিল্পীর কস্টিউম, গানের কথা, কম্পোজিশন-সবই এক। ইংরেজি-হিন্দি-বাংলা শব্দের মিশেলে এমন এক কথার গান তৈরি হচ্ছে, যা গানের মাধুর্যতা নষ্ট করে প্রবল বাণিজ্যের সস্তা উপকরণে পরিণত হয়েছে।

মুন্নী, শিলা, চামেলি, দেহ, রূপ, রস, দিল- এ রকম উত্তেজক হিন্দি-বাংলা শব্দ দিয়ে গাঁথা হচ্ছে গানের কথা। যার কারণে ঢাকাই ছবিতে আইটেম গান এখন রুচিহীনতার মহোৎসব ছাড়া কিছুই নয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft