মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

“থাপ্পড় মারলে তোর মুখ ভেঙে যাবে”

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫৯ বার পড়া হয়েছে

এবার নিজের ওপর নিয়ন্ত্রণ হারালেন বলিউড অভিনেত্রী জেরিন খান। সম্প্রতি এক টেলিভিশন শোয়ে হাজির হয়েছিলেন তিনি। আর সেখানেই ঘটে এ ঘটনা।

অনুষ্ঠানটির প্রথানুযায়ী, এতে উপস্থিত ছিলেন এক ট্রোল। সেখানে তার ওপর ক্ষেপে যেতে দেখা যায় জেরিন খানকে। আর ওই ট্রোলকে হালের ক্রেজ সরাসরি হুমকি দিলেন, আমার হাত তোর মুখের থেকে বড়। আমি টেনে এক থাপ্পড় মারলে তোর মুখ ভেঙে যাবে।

শোনা যাচ্ছে, ট্রোলদের ওপর ভীষণ ত্যক্ত-বিরক্ত জারিন। তাদের জ্বালায় নাকি শান্তিতে ঘুমাতে পারছেন না তিনি।

কেউ বলছেন, ক্যাটরিনা কাইফের সঙ্গে চেহারার মিল থাকায় বলিউডে সুযোগ পেয়েছেন জারিন। আবার কেউ বিদ্রুপ করে বলছেন, মোটা বয়স্ক মাসিমা, অভিনয়ের অ জানেন না।

এমন কথাবার্তা শুনলে কারই বা মেজাজ ঠিক থাকে। তাই তো সেই ট্রোলের প্রতি ফেটে পড়েছেন হেট স্টোরি-৩ খ্যাত অভিনেত্রী। এ যেন পরোক্ষভাবে সব ট্রোলকেই মারধরের হুমকি দিলেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই অনুষ্ঠানের ভিডিও শেয়ারও করেছেন জেরিন। তাতে লিখেছেন- কাপুরুষের মতো ইউজার নেমের পেছনে লুকিয়ে থেকে কেন? কিছু বলার থাকলে সরাসরি আমার মুখের ওপর বল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft