শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৩ বার পড়া হয়েছে

পাকিস্তান ‘প্রশিক্ষণ ও পরামর্শ মিশনের’ জন্য সৌদি আরবে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সামরিক বাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্সের এক বিবৃতিতে একথা বলা হয়।

বৃহস্পতিবার সামরিক বাহিনী এ কথা জানায়। সৌদি রাষ্ট্রদূত নওয়াফ সাঈদ আল মালেকি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা সদর দফতরে দেশটির সেনাপ্রধান জেনারেল কামাল জাবেদ বাজওয়ার সঙ্গে সাক্ষাতের পর এমন ঘোষণা দেয়া হল। খবর সিনহুয়ার।

সামরিক বাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে বলা হয়, পাক-সৌদি চলতি দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতার আওতায় প্রশিক্ষণ ও পরামর্শ মিশনের জন্য সৌদি আরবে পাকিস্তান সেনা দল পাঠানো হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, এ সেনা দলকে কেএসএর বাইরে মোতায়েন করা হবে না। তবে সৌদি আরবে কতজন সৈন্য পাঠানো হচ্ছে, সে ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, গালফ কো-অপারেশন কাউন্সিল কো-অপারেশন (জিসিসি) এবং অন্য আঞ্চলিক দেশের সঙ্গে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা বজায় রেখেছে পাকিস্তান সামরিক বাহিনী।

পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নওয়াফ সাঈদ আল মালেকি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা সদর দফতরে দেশটির সেনাপ্রধান জেনারেল কামাল জাবেদ বাজওয়ার সঙ্গে সাক্ষাতের পর এমন ঘোষণা দেয়া হল।

বিবৃতিতে বলা হয়, তাদের মধ্যে বৈঠক চলাকালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আলোচনা তারা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft