1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

আইএমও’র মহাসচিবের সঙ্গে বৈঠকে যোগ দিতে নৌপরিবহন মন্ত্রীর লন্ডন যাত্রা

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিবের সাথে বৈঠকে যোগদানের উদ্দেশে আজ সকালে ল-নের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
মন্ত্রী চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন: নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, নৌপরিবহন অধিদপ্তরের চীফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন কে এম জসীমউদ্দিন সরকার ও নৌপরিবহন মন্ত্রীর একান্ত সচিব এম এম তারিকুল ইসলাম।
শাজাহান খান আইএমও’র মহাসচিবের সাথে বৈঠক ছাড়াও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন ল-ন শাখার নেতৃবৃন্দের সাথেও বৈঠক করবেন।
বাংলাদেশ ১৯৭৬ সালে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা আইএমও’র সদস্য পদ লাভ করে। বাংলাদেশ ওই সংস্থার ‘বি’ ক্যাটাগরীর সদস্য। আইএমও’র সদস্য দেশ ১৭২টি।
বর্তমানে আইএমও’র মহাসচিব হলেন দক্ষিণ কোরিয়ার কি ট্যাক লিম। তিনি চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন। ১ জানুয়ারি ২০১৬ থেকে তাঁর কার্যকাল শুরু হয়েছে।
মন্ত্রী ২৩ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।সুত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!