1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
প্রশ্নফাঁস: ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদের আনন্দ বিষাদে রূপ নিল পাটগ্রামে, সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত গাইবান্ধায় পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন

প্রশ্নফাঁস: ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৪ বার পড়া হয়েছে

মোবাইল ইন্টারনেটের গতি সকালে এক ঘণ্টা কমিয়ে দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানগুলোকে এ-সংক্রান্ত নির্দেশ দিয়ে রবিবার সকালে চিঠি পাঠিয়েছে বিটিআরসি।

বিটিআরসি ও মোবাইল ফোন অপারেটর সূত্র জানায়, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ইন্টারনেটের গতি কম রাখতে বলা হয়েছে।

১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া প্রশ্ন ছড়িয়ে পড়ছে আর শিক্ষার্থীরা খুব সহজেই তা মোবাইলের মাধ্যমে পেয়ে যাচ্ছে।

বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং ধর্ম বিষয়ের পর গতকাল গণিতের প্রশ্নপত্রও ফাঁস হয়।

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গতকাল রাজধানীতে ১৪ জন আটক হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের একটি দল তাদের আটক করে। ডিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। বেলা সাড়ে ১১টার পর ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!