1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
খালেদার সাজার রায় দিয়েছেন আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি

খালেদার সাজার রায় দিয়েছেন আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, খালেদা জিয়ার সাজার রায় তো আমরা দেইনি। দিয়েছেন আদালত। এ রায়কে কেন্দ্র করে দেশে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমরা শুধু সেটাই দেখছি। আজ শনিবার ঢাকার দোহারে পদ্মা কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী আরও বলেন, নারীর জীবনযাত্রা এখন আর ঘরের মধ্যে সীমাবদ্ধ নেই। সবক্ষেত্রেই নারীরা এখন অগ্রগামী। নারীরা স্বাবলম্বী হলে দেশ আরো এগিয়ে যাবে।
কামাল আরও বলেন, মাদক ব্যবসায়ীরা সমাজের শত্রু, দেশের শত্রু। তাদের কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না।
তিনি আরও বলেন, বর্তমান সরকার  জঙ্গিবাদকে কঠোর হস্তে নির্মূল করেছে। তার প্রমাণ আপনারা হলি আর্টিজান, শোলাকিয়াসহ দেশের বিভিন্ন জেলার বেশ কয়েকটি ঘটনা থেকে দেখতে পেয়েছেন। আমরা এ ব্যাপারে জিরো টলারেন্স ভূমিকা পালন করছি।
মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ আর খান, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft