সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

গোবিন্দগঞ্জে দাখিল পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রসহ আটক ১

  • আপডেট হয়েছে : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাখিল পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার পরীক্ষা চলাকালীন সময়ে কামদিয়া থেকে ২৯টি উত্তরপত্রসহ আয়েজাবাদ গ্রামের ওয়াহেদুল মিয়ার ছেলে কাজলকে (৩২) আটক করে পুলিশ। কাজল তার কাজল ডিজিটাল স্টুডিও এন্ড ফটোস্ট্যাট দোকানের ভিতরে অতিরিক্ত উত্তরপত্র লেখার সময় পুলিশ তাকে হাতে-নাতে আটক করে। এসময় তার কাছ থেকে ২৯টি ফাঁকা আতিরিক্ত উত্তরপত্র উদ্ধার করা হয়।

জানা গেছে, কাজল ডিজিটাল স্টুডিও এন্ড ফটোস্ট্যাট দোকানের ভিতরে কাজল পরীক্ষা চলাকালীন সময় অতিরিক্ত উত্তরপত্রে প্রশ্নপত্র আউট করে লিখে তা আবার পরীক্ষা হলে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর কাছে সরবারহত করতো। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দাখিল পরীক্ষার বাংলা ১ম পত্র পরীক্ষা চলাকালীন সময়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২৯টি অতিরিক্ত উত্তরপত্রসহ কাজলকে হাতে-নাতে আটক করা হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। কাজলের সাথে আরো যারা জড়িত তাদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

অতিরিক্ত উত্তরপত্র কেন্দ্রের বাহিরে কিভাবে গেলো এই প্রশ্নের জবাবে দাখিল কেন্দ্র গোবিন্দগঞ্জ-২ কামদিয়া দারুল উলমু সিদ্দিকীয়া আলীম মাদরাসা সচিব শহরগছি আলীম মাদরাসার অধ্যক্ষ আবুল কাশেম জানান, কিভাবে অতিরিক্ত উত্তরপত্র  কেন্দ্রের বাহিরে গেলো তা তিনি অবগত নন। তিনি এই অতিরিক্ত উত্তরপত্র বাহিরে দেয়ার সাথে জড়িত নয়। কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট কোন শিক্ষক  জড়িত থাকতে পারে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শীলাবর্ত কর্মকার জানান, অতিরিক্ত উত্তরপত্র কিভাবে কেন্দ্রের বাহিরে গেলো তা তদন্ত চলছে। তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft