1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় এমপি লিটন হত্যাকান্ড: ৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎ঈদে বুড়িমারী স্থলবন্দরে টানা ১১ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঈদের আনন্দ বিষাদে রূপ নিল পাটগ্রামে, সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত গাইবান্ধায় পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি

গাইবান্ধায় এমপি লিটন হত্যাকান্ড: ৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন

  • আপডেট হয়েছে : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৩৪ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকান্ডে জড়িত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও জাপা নেতা সাবেক এমপি কর্ণেল (অব.) ডা. আব্দুল কাদের খানসহ ৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আজ বুধবার গাইবান্ধা জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানার আদালতে এই চার্জ গঠন করা হয়। গাইবান্ধার পাবলিক প্রসিকিউটর শফিকুল ইসলাম সফিক জানান, ইর্ষান্বিত হয়ে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি ও আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম লিটনকে তার নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। নিহতের বোন ফাহমিদা বূলবুল কাকলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

পরবর্তী পর্যায়ে সুন্দরগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা আবু হায়দার আশরাফি হত্যাকান্ডে জড়িত সন্দেহে জাপা নেতা, সাবেক এমপি এবং সাবেক সেনা কর্মকর্তা কাদের খান তার সহযোগি মেহেদী হাসান, আনোয়ারুল ইসলাম, শাহিন মিয়া শান্ত, আব্দুল হান্নান, কাদের খানের পিএস শামসুজ্জোহা, শুবল চন্দ্র রায়কে গ্রেফতার করে। অপর আসামী চন্দন ভারতে পালিয়ে যায়। দীর্ঘদিন তদন্ত করে স্বাক্ষী ও হত্যাকান্ডের আলামতসহ ২০১৭ সালের ৩০শে এপ্রিল গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের বামনডাঙ্গা মাষ্টারপাড়ার নিজ বাড়িতে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা করা হয়। ২০১৭ সালের ২১ ফেব্র“য়ারী সকালে এমপি লিটন হত্যার মুল পরিকল্পনাকারী সাবেক এমপি অবসরপ্রাপ্ত কর্নেল (অবঃ) ডাঃ আব্দুল কাদের খানকে বগুড়ার নিজবাড়ি কাম ক্লিনিক থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে কাদের খানের গাড়িচালক আবদুল হান্নান, তাঁর বাসার তত্তাবধায়ক শাহিন মিয়া, মেহেদী হাসান, আনোয়ারুল ইসলাম রানা, শামসুজ্জোহা ও সুবল চন্দ্র রায়কে গ্রেফতার করা হলে তারা আদালতের কাছে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!