1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

পলাশবাড়ীতে মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় ভিপি রাসেদ নিহত : বন্ধু লিটন গুরুতর আহত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় সাবেক ভিপি রাশেদ (৩৬) নিহত ও তার বন্ধু লিটন (৩৬) গুরুতর আহত হয়েছেন। দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯টার দিকে পলাশবাড়ী সদরের গাইবান্ধা রোডে আম্বিয়া ক্লিনিকে সামনে। পুলিশ ঘাতক পিকআপসহ চালককে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা সদরের ৫৭, প্রফেসর কলোনীর মৃত আতাউর রহমান মন্ডল-রোকেয়া বেগম দম্পতির ছেলে ও গাইবান্ধা সরকারি কলেজের সাবেক ভিপি এবং জেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগ সাধারণ সম্পাদক মোরশেদ বিল্লাহ রাসেদ ও পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম লিটন মোটরসাইকেল যোগে গাইবান্ধা যাচ্ছিলেন। একই সময় আলু ভর্তি একটি পিকআপ গাইবান্ধার দিকে যাচ্ছিল। এসময় পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে সদরের অদূরে আম্বিয়া ক্লিনিকের সামনে কুকুরকে এরিয়ে যাবার সময় চলন্ত মোটরসাইকেলটি চলন্ত পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রাসেদ নিহত হন। তার পিছনে থাকা অপর বন্ধু লিটন গুরুতর আহত হন। স্থানীয়রা দূর্ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এখানে কতর্ব্যরত চিকিৎসক ভিপি রাসেদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লিটনকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে হানান্তর করা হয়। এদিকে, ভিপি রাসেদের নিহতের খবর পেয়ে গোবিন্দগঞ্জ আসনের এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গাইবান্ধা পৌরসভার মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু প্রজন্মলীগ সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনসহ সহযোগি অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, নিহতের পরিবারের সদস্যরা ও বন্ধু-বান্ধব ছাড়াও আত্মীয়-স্বজনরা নিহতকে এক নজর দেখার জন্য রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কখন-কোথায় নিহত রাসেদের নামাজে জানাযা হবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!