1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মালদ্বীপের পার্লামেন্ট সেনাবাহিনীর দখলে, ২ এমপি গ্রেপ্তার - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

মালদ্বীপের পার্লামেন্ট সেনাবাহিনীর দখলে, ২ এমপি গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

 

মালদ্বীপের পার্লামেন্ট ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গ্রেফতার করা হয়েছে দুই বিরোধীদলীয় পার্লামেন্ট মেম্বারকে (এমপি)। কারাবন্দি রাজনীতিকদের মুক্তি দিতে প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামীনের অস্বীকৃতিতে সৃষ্ট সংকটের মধ্যে এ ঘটনা ঘটল। খবর: আলজাজিরা।

নয় ব্যক্তির সাজা বাতিল করে দেয়া সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন না করায় অ্যাটর্নি জেনারেলকে অপসারণের জন্য পার্লামেন্টে পিটিশন আনে বিরোধী দল।

এসময় দাঙ্গা দমনের প্রস্তুতি নিয়ে রাজধানী মালে’র পার্লামেন্ট ভবন ঘিরে ফেলে সেনারা।

সাজা বাতিল করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন- নির্বাসনে থাকা দেশটির সাবেক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ নাশীদ, সাবেক এক ভাইস প্রেসিডেন্ট, সাবেক এক প্রতিরক্ষামন্ত্রী, একজন বিচারক এবং সাবেক এক চিফ প্রসিকিউটর।

এছাড়া দেশটির সর্বোচ্চ আদালত গত বছর পার্লামেন্ট থেকে বহিষ্কার হওয়া ১২ এমপির পদ পুনর্বহাল করে। এতে ৮৫ সদস্যের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পায় বিরোধী দল।

রায়ের পর নাশীদ এক টুইট বার্তায় মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামীনকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। এ ছাড়া দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো এক যৌথ বিবৃতিতে ইয়ামীনকে পদত্যাগের আহ্বান জানায়।

প্রসঙ্গত, ২০১৩ সালে নাশীদ প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে মালদ্বীপে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। ২০১৫ সালে নাশিদকে অভিযুক্ত করা হয় এবং ১৩ বছরের জেল হয়। তারপর থেকেই তিনি ব্রিটেনে নির্বাসিত আছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!