1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
চট্টগ্রাম টেস্ট ড্র মেনে নিল বাংলাদেশ-শ্রীলঙ্কা - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

চট্টগ্রাম টেস্ট ড্র মেনে নিল বাংলাদেশ-শ্রীলঙ্কা

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৩ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম টেস্টে পঞ্চম দিনের শেষ সেশনে ড্র মেনে নিল দুই দলের অধিনায়ক। যেখানে দ্বিতীয় ইনিংসে দলীয় ৩০৭ রান করে ১০৭ রানের লিড পেয়েছিল টাইগাররা। এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫১৩ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ৭১৩ রানে ইনিংস ঘোষণা করেছিল লঙ্কানরা।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১০০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ৩০৭ রান করে। ব্যাটিংয়ে অপরাজিত ছিলেন এই টেস্টে নেতৃত্ব দেওয়া মাহমুদউল্লা (২৮) ও মোসাদ্দেক হোসেন (৮)।

এর আগে প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি (১৭৬) করা মুমিনুল হক দ্বিতীয় ইনিংসেও স্বাগতিকদের ভরসা দিয়ে যাচ্ছেন। করেছেন ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির বিরল রেকর্ড গড়লেন তিনি। এই টেস্টে ক্যারিয়ারের পঞ্চম ও ষষ্ঠ সেঞ্চুরি করলেন তিনি। শেষ পর্যন্ত ১৭৪ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ১০৫ রান করে ধনাঞ্জয়া ডি সিলভার বলে আউট হন তিনি। চতুর্থ উইকেট জুটিতে তিনি লিটন দাশের সঙ্গে ১৮০ রানের পার্টনারশিপ গড়েছিলেন।

মুমিনুল হকের সঙ্গে দারুণ জুটি গড়া লিটন দাশ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন। তবে ব্যক্তিগত ৯৪ রানের সময় রঙ্গনা হেরাথের বলে উঠিয়ে মারলেন। হয়তো ইচ্ছে ছিল ছক্কা হাঁকিয়েই সেঞ্চুরি উদযাপন করবেন। কিন্তু হলো না। পেরেরার ক্যাচ হয়ে ফিরে যান তিনি। ১৮২ বলে ১১টি চারে নিজের ইনিংস সাজান তিনি।

খেলার পঞ্চম দিন ১১৯ রানে পিছিয়ে থেকে মাঠে নামে বাংলাদেশ। যেখানে চতুর্থ দিন ৮১ রানে টডঅর্ডারের তিন উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। বাজে শট খেলে আউট হন তামিম ইকবাল, ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম।

বাংলাদেশ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫১৩ করে। বীরোচিত সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক । জবাবে চতুর্থ দিন ৯ উইকেট হারানো শ্রীলঙ্কা ৭১৩ রানের নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। যেখানে ২০০ রানের লিড পায় সফরকারীরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft