1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আইনের শাসন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

আইনের শাসন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

 

২০১৭-১৮ সালের আইনের শাসন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১১৩টি দেশের মধ্যে ১০২ তম স্থানে রয়েছে বাংলাদেশ। সূচকে ২০১৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০৩।

বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রকাশিত ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) এ সূচক প্রকাশ করেছে।

২০১৭ সালের সূচকে দক্ষিণ এশিয়ার ছয় দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে নেপাল। এরপর রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান। এ অঞ্চলের ছয় দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চার নম্বরে।

তালিকায় ১০২ নম্বরে থাকলেও নিম্ন মধ্য আয়ের ৩০ দেশের মধ্যে বাংলাদেশের স্থান ২৪।

বিশ্বের ১১৩টি দেশের এক লাখ ১০ হাজার পরিবার এবং তিন হাজারেরও বেশি বিশেষজ্ঞের ওপর চালানো জরিপের ভিত্তিতে এই সূচক নির্ণয় করা হয়েছে।

এতে মোট ৪৪টি উপাদানের মধ্যে বিশেষ করে আটটি প্রাথমিক উপাদানের ওপর জোর দেয়া হয়েছে। বিষয়গুলো হচ্ছে সরকারের ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিয়মিত বাহিনী, দেওয়ানী বিচার ব্যবস্থা ও ফৌজদারী বিচার ব্যবস্থা।

২০১৭-১৮ সালের সূচকে শীর্ষে থাকা তিন দেশ হচ্ছে যথাক্রমে ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড। একেবারে নিচের দিকে থাকা তিন দেশ হচ্ছে আফগানিস্তান, কম্বোডিয়া ও ভেনেজুয়লা। র্যাংকিংয়ে দেশগুলোর স্থান যথাক্রমে ১১১, ১১২ ও ১১৩।

দক্ষিণ এশিয়ায় শীর্ষে থাকা নেপালের সামগ্রিক অবস্থান ১১৩ দেশের মধ্যে ৫৮। আগের বছরের চেয়ে পাঁচ ধাপ এগিয়েছে দেশটি। ১১১ তম স্থান নিয়ে সূচকে এ অঞ্চলের সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে আফগানিস্তান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft