1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্কুল ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা ফুলছড়িতে সন্ত্রাসীদের শাস্তির দাবিতে এলাকাবাসির মানববন্ধন

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সাজ্জাদ হোসেনকে জোর পূর্বক অপহরণ ও আটক রেখে বেধরক মারপিট এবং হত্যার প্রচেষ্টার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসি আজ শনিবার স্বতঃস্ফুর্তভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের কর্মসূচী পালন করে। বিদ্যালয়ের সামনের সড়কে ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মজিবর রহমান, মো. আরিফ মিয়া, মো. সাজু মিয়া, আলম মিয়া, তাজেল, নাজমুল হোসেন, খোকা মিয়া প্রমুখ। বক্তারা বলেন, চন্দিয়া নয়াবাড়ি গ্রামের দরিদ্র শ্রমজীবি সাজু মিয়ার ছেলে সাজ্জাদকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে রবি মিয়ার ঘরে আটক করে রাখে। পরে উক্ত সন্ত্রাসীরা সাজ্জাদকে বেধরক মারপিট করে হত্যার অপচেষ্টা চালায়। এসময় সাজ্জাদের চিৎকারে গ্রামবাসিরা এগিয়ে এসে সাজ্জাদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এবং ফুলছড়ির উদাখালী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। বক্তারা আরও বলেন, ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী রবি, রানা, শফিসহ সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!