1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘পেটে ক্ষুধা থাকলে কোনো সমস্যাই সমস্যা না’ - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

‘পেটে ক্ষুধা থাকলে কোনো সমস্যাই সমস্যা না’

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

 

পেটে ক্ষুধা থাকলে অন্য সমস্যা আর সমস্যা মনে হয় না। তাই আন্দোলনে আছি থাকবো। কথাগুলো বলছিলেন শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে অংশ নেয়া এক শিক্ষিকা।

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন বেসরকারি প্রাথমিক শিক্ষকেরা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে সপ্তম দিনের অনশন করছেন শিক্ষকরা।

এদিকে, গোসল ও প্রাকৃতিক ডাকে সাড়া দিতে সমস্যায় রয়েছেন মহিলা শিক্ষকরা। এ বিষয়ে সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক লীলা রানি দাস বলেন, ‘বাথরুমের সমস্যা সব থেকে বেশি হচ্ছে। সেই সাথে অনেক দিন গোসল না করায় শরীর বেশি খারাপ লাগছে।’

এতো সমস্যা নিয়েও কীভাবে অবস্থান করছেন? জবাবে বলেন,‘পেটে ভাত না থাকলে অন্য সমস্যা আর সমস্যা মনে হয় না। তাই আন্দোলনে আছি থাকবো।’

এছাড়া শীতের কারণে অধিকাংশ শিক্ষকের জ্বর ও কাশি হয়েছে। এখন পর্যন্ত ১৭০ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। মেডিকেলে ভর্তি হয়েছেন ৩০ জন।

আমরণ অনশনে থাকা শিক্ষকদের দেখতে গত ৩০ জানুয়ারি গণশিক্ষা মন্ত্রণালয়ের দুইজন অতিরিক্ত সচিব ও একজন একান্ত সচিবরা আসেন।

এই তিন সচিব শিক্ষকদের দাবি যৌক্তিক বলে সমর্থন দিয়ে তাদের অনশন ভাঙ্গার কথা বলেন। কিন্তু শিক্ষকরা প্রধানমন্ত্রীর দেয়া ঘোষণা বাস্তবায়ন ছাড়া ঘরে ফিরবে না। তাদের একটাই চাওয়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কেউ এসে তাদের আশ্বস্ত করুক।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আ স ম জাফর ইকবাল জানান, ৯ জানুয়ারি ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। তখন শর্ত ছিলো নিজস্ব জমি থাকতে হবে।

এদিকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের স্কুলের জমি সরকারের নামে লিখে দিয়েছেন। এরপরে চার হাজার ১৫৯টি বিদ্যালয় জাতীয়করণ হয়। কিন্তু অধিক সংখ্যক স্কুল জাতীয়করণ না হওয়ায় অপেক্ষায় ছিলেন তারা। কিন্তু তাদের অপেক্ষা শেষ না হওয়ায় রাস্তায় এসে বসেছেন বলে জানান সংগঠনের দফতর সম্পাদক মো. আশরাফুল আলম।

তিনি বলেন, ‘মরতে হয় মরবো, তবুও জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।’

উল্লেখ্য, তৃতীয় ধাপে বাদ পড়া সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের এক দফা দাবিতে ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির পর ২৩ জানুয়ারি থেকে প্রতীকী অনশন কর্মসূচি ও ২৭ জানুয়ারি থেকে আমরণ অনশন চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!