মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

সেন্সর বোর্ডের অনুমতি পেলো ‘একটি সিনেমার গল্প’

  • আপডেট হয়েছে : বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮
  • ৭৩ বার পড়া হয়েছে

বিনোদন: জানুয়ারির মাঝামাঝি সময়ে সেন্সর বোর্ডে জমা পড়ে চিত্রনায়ক আলমগীর পরিচালিত ছবি ‘একটি সিনেমার গল্প’। মঙ্গলবার (৩০ জানুয়ারি) ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। প্রদর্শন শেষে সেন্সর বোর্ড ছবিটিকে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দিয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) সেন্সর বোর্ড সচিব মুন্সী জালাল উদ্দিন বলেন, বিনা কর্তনে ‘একটি সিনেমার গল্প’ প্রদর্শনের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। ছাড়পত্র প্রদানে আরও কয়েক কার্যদিবস সময় লাগবে।

 

ছবিটিতে কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এই ছবিটির মধ্যদিয়ে দীর্ঘদিন পর ঋতুপর্ণা ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করলেন। এক ফ্রেমে আলমগীর, ঋতুপর্ণা সেনগুপ্ত, আরিফিন শুভ ও চম্পা১৯৮৬ সালে ‘নিষ্পাপ’ ছবির মধ্যদিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন আলমগীর। ওই ছবিতে প্রশংসিত হয় আলমগীর-চম্পা জুটি। প্রায় ৩২ বছর পর এই জুটি ‘একটি সিনেমার গল্প’ ছবির মধ্যে দিয়ে ফের পর্দায় উপস্থিত হতে যাচ্ছে। ছবিটিতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, ওয়াহিদা মল্লিক জলি, সাবেরী আলম, ববি, জ্যাকি আলমগীর’সহ অনেকে।

‘একটি সিনেমার গল্প’ ছবির একটি গানের সুর করেছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী রুনা লায়লা। গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন আলমগীর কন্যা আঁখি আলমগীর। গত বছর সেপ্টেম্বরে ছবিটির শ্যুটিং শুরু হয়। আগামী বৈশাখে ছবিটি মুক্তি পেতে পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft