1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রেকর্ড গড়ে দিন শেষ করল টাইগাররা - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি গাইবান্ধায় ঘাঘট পাড়ে বারুনীর মেলা

রেকর্ড গড়ে দিন শেষ করল টাইগাররা

  • আপডেট হয়েছে : বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

 

শেষ বিকেলে পর পর দুই উইকেট হারিয়ে খানিকটা বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল। তবে রেকর্ড গড়েই শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষ করে টাইগাররা। টস জিতে ব্যাটিং করতে নেমে ৪‌ উইকেটে ৩৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশের। যা ছিল বাংলাদেশের টেস্ট ক্যারিয়ারে একদিনে সর্বোচ্চ। এর আগে টেস্টের প্রথম দিনে এতো রান করেনি টাইগাররা।

মুমিনুল হককে নিয়ে বিশাল জুটিতে বড় সংগ্রহের দিকে দলকে এগিয়ে দেন মুশফিকুর রহিম। দলীয় ৩৫৬ ও ব্যক্তিগত ৯২ রানে আউট হন এই উইকেটকিপার ব্যাটসম্যান। এই ইনিংসে ১০টি বাউন্ডারি হাঁকান তিনি। তবে ৮৩ ওভারের তৃতীয় বলে সুরাঙ্গা লাকমলের বলে নিরোশান ডিকভেলার হাতে ক্যাচ দিয়ে আউট হন মুশফিক। বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জায়গায় খেলতে নামেন লিটন দাস।

লাকমালের ওভারের পরের বলেই আউট হতে হয় তাকে। লঙ্কান এই গতি তারকার বলটি ‘অফ স্টাম্পের বাইরে যাবে হয়তো’, এমনটাই ভেবেছিলেন নিজের সপ্ততম টেস্ট খেলতে নামা লিটন। কিন্তু তাতে স্ট্যাম্প উপড়ে গেলো। অবাক হলেন ক্যারিয়ারে মোট ২৫৪ রান করা লিটন। ফলাফল ৫ দিনের ম্যাচ খেলতে নেমে প্রথম বলেই মাঠ ছাড়তে হলো তাকে। ক্রিকেটের ভাষায় যাকে বলা হয় ‘গোল্ডেন ডাক’।

এর আগে মুমিনুলের সঙ্গে ২৩৬ রানের জুটি গড়ে থামেন মুশফিক। ১৯২ বলে ৯২ রান করে আউট হলেন দলের অন্যতম এই তারকা ব্যাটসম্যান।
আজ বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কান বোলারদের বিপক্ষে দাপুটে ব্যাটিং করেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। চমৎকারভাবে দিনটা শুরুটা করেন ওপেনার তামিম ইকবাল। দ্রুত ফিফটি তুলে আউট হন এই বাঁহাতি ব্যাটসম্যান। অন্যদিকে ৭৫ বলে ৪০ রান করেন আরেক ওপেনার ইমরুল কায়েস।
দিলরুয়ান পেরারার বলে বোল্ড হন তামিম। অন্যদিকে এলবিডব্লিউ ফাঁদে ফেলে ইমরুলকে মাঠ ছাড়তে বাধ্য করেন লাকসান সান্দাকান।

ওয়ানডে স্টাইলে খেলতে থাকা মুমিনুলের সঙ্গে ক্রিজে যোগ দিয়ে লঙ্কান বোলারদের ভোগাতে থাকেন মুশফিক। তুলে নেন ক্যারিয়ারের ১৯তম অর্ধশতক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft