মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

পাকিস্তানকে ২০৩ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮
  • ৬৩ বার পড়া হয়েছে

 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানকে ২০৩ রানের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বাকাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ভারতের দেয়া ২৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। এতে ২০৩ রানের জয় নিয়ে শিরোপার পথে এগিয়ে যায় ভারত।

আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের হ্যাগলে ওভাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিনগত রাত সাড়ে ৩টায় মুখোমুখি হয় দুই দল। প্রথমে ব্যাট করে ভারতীয় দুই ওপেনার পৃথ্বী সাহ ও মানজাত কালরা ৮৯ রানের জুটি দলকে দারুন সূচনা এনে দেয়া। পৃথ্বী ৪১ ও কালরা করেন ৪৭ রান। এরপর তৃতীয় স্থানে নামা শুভম্যান গিলের অপরাজিত ১০২ রানের উপর ভর করে ২৭২ রান সংগ্রহ করে ভারত।

এতে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২৭৩ রানের। একদিনের ক্রিকেটে টার্গেটা স্বাভাবিকই। তবে সেটাকে অস্বাভাবিক করে নিয়েছে পাকিস্তানী ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে আসা যাওয়ার মাঝে থাকা পাকিস্তান ২৯.৩ ওভারে ৬৯ রান তুলেন। এতে ২০৩ রানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। আর ফাইনাল নিশ্চিত হয় ভারতের।

এর আগে অনূর্ধ্ব-১৯ স্তরে ভারত এবং পাকিস্তান ২১বার একে অপরের মুখোমুখি হয়েছে। এরমধ্যে ১২টি ম্যাচে জয়লাভ করেছে ভারত। পাকিস্তান জিতেছে মাত্র আটটি ম্যাচ। একটি ম্যাচ অমীমাংসিত রয়ে গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft