শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

খালেদার জিয়ার কিছু হলে সরকার পতনের একদফা আন্দোলনের সিদ্ধান্ত জোটের বৈঠকে

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮
  • ৬৭ বার পড়া হয়েছে

 

রবিবার রাতে ২০ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠকে সাম্প্রতিক দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বেগম জিয়ার মামলা বিষয়ে নেতিবাচক কিছু হলে সর্বাত্মক আন্দোলনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন জোটের শীর্ষ পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সভায় বেগম জিয়ার মামলার বিষয়টিই বেশি গুরুত্ব পেয়েছে। এ নিয়ে বিস্তারিত আলোচনার পর এই মর্মে সিদ্ধান্ত হয়েছে যে- বেগম জিয়ার কিছু হলে সরকার পতনের একদফা আন্দোলনে যাবে জোট। এ বিষয়ে সবাই একমত হয়ে সম্মতি দিয়েছেন।

রবিবার রাত ৯টা ১০ মিনিটে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক শুরু হয়ে চলে রাত পৌনে ১১টা পর্যন্ত।

বৈঠকে জোটের শরিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য মাওলানা আবদুল হালিম, বিজেপির আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এম এ রকীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) রেদোয়ান আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) অধ্যাপিকা রেহানা প্রধান, খেলাফত মজলিশের মাওলানা মুহাম্মদ ইসহাক, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির খন্দকার গোলাম মূর্তজা (এনডিপি), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ-ভাসানী আজহারুল ইসলাম, পিপলস লীগের গরীবে নেওয়াজ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, হামদুল্লাহ আল মেহেদি, জমিয়তে উলামা ইসলামের মাওলানা আবদুর রব ইউসুফী, মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ডেমোক্রেটিক লীগ (ডিএল) সাইফুদ্দিন মনি।

প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। এতে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং উদ্ভূত পরিস্থিতিতে জোটের করণীয় নিয়ে আলোচনা ছাড়াও জোট সম্প্রসারণে নেজামী ইসলামীকে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

এর আগে শনিবার দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন খালেদা জিয়া। আগামী নির্বাচনে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করা হয় ওই বৈঠক থেকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft