1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করলো বিএসএফ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ জানুয়ারি, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

 

এবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে মনজুরুল আলম(২১) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গুলি,পাথর ও ককটেল নিক্ষেপের পর এবার বিএসএফ এই কৌশল অবলম্বন করায় সীমান্ত জুড়ে আতংক বিরাজ করছে। পিটিয়ে হত্যার পর লাশ বিএসএফ সদস্যরা সীমান্তের জিরো পয়েন্টে ফেলে রাখে বলে জানিয়েছেন বুড়িমারী ইউপি চেয়ারম্যান নিশাত হোসেন।

নিহত মনজুরুল ইসলাম পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের আসাদুল ইসলামের পুত্র বলে জানা গেছে। রবিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে বিজিবি সুত্র নিশ্চিত করেছে।

বিজিবি ও এলাকাবাসীবাসী সুত্র জানান, জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের মেইন পিলার ৮৩৬-এর ৬এফ নম্বর সাব পিলার সংলগ্ন সীমান্ত দিয়ে বাংলাদেশী একদল গরু পারাপারকারী রাখাল রবিবার রাতে গরু আনতে গেলে   ভারতীয় কুচবিহার জেলার ৬১- বিএসএফ  খড়খড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা  তাদের কে ধাওয়া করে মনজুরুলকে আটক করে।

পরে তাকে পিটিয়ে হত্যার পর লাশ ওই সীমান্তের জিরো পয়েন্টে ফেলে রাখে। সকালে বুড়িমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা মনজুরুলের লাশ উদ্ধার করে পাটগ্রাম থানায় ময়নাতদন্তের জন্য হস্তান্তর করে। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। লক্ষ্য করে এলোপাথারী গুলি চালালে ঘটনাস্থলেই শফিকুল নিহত  হয়। জিরো পয়েন্টে পড়ে থাকা  শফিকুলের লাশ বিএসএফ সদস্যরা টেনে হেচড়ে নিয়ে যায়।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মেজর সৈয়দ মনীরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবাদপত্র দেওয়া হলেও বিএসএফ’র পক্ষ থেকে কোন সাড়া দেওয়া হয়নি বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!