1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
নির্বাচনের আগে গুম বেড়ে যাওয়ার আশঙ্কা এইচআরডব্লিউ’র - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

নির্বাচনের আগে গুম বেড়ে যাওয়ার আশঙ্কা এইচআরডব্লিউ’র

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ জানুয়ারি, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

আগামী নির্বাচনের আগে বাংলাদেশে আবারও গুমের ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। নিরাপত্তা রক্ষাকারীদের হাতে আটক ব্যক্তিরা কোথায় আছেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

একই সঙ্গে আটক ব্যক্তিদেরও মুক্তি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা এক চিঠিতে এই আশঙ্কার কথা ব্যক্ত করেছে নিউইয়র্কভিত্তিক সংস্থাটি। প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার বিষয়টি বিবৃতিতে আলাদাভাবে জানিয়েছে এইচআরডব্লিউ।

‘বাংলাদেশ : ইনভেস্টিগেট ফেট অব ডিজঅ্যাপেয়ার্ড’ শীর্ষক বিবৃতিতে সংগঠনটি এ আহ্বান জানায়। নিউইয়র্ক থেকে গত শুক্রবার প্রকাশ করা এই বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে জোরপূর্বক গুম ও চাপ প্রয়োগের বিষয়টি উদ্বেগের মূল কারণ হয়ে উঠেছে। গত শুক্রবার তারা নিজেদের ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করেছে।

গুম বাংলাদেশের জন্য অন্যতম উদ্বেগের বিষয় উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যেসব ব্যক্তি ‘গুম’ হয়েছেন বলে অভিযোগ রয়েছে তাদের সন্ধান ও অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ। একই সঙ্গে গুমের এই প্রবণতা এখনই থামাতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, গুম এবং গোপনে আটক বাংলাদেশের মানুষের জন্য একটি আতঙ্কের বিষয় হয়ে গেছে। তাদের আশঙ্কা, কোনো সমালোচনা বা রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে প্রশাসনের পক্ষ থেকে দুয়ারে করাঘাত হতে পারে।

ব্রাড অ্যাডামস আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তৃতীয় দফা মেয়াদের শেষ ধাপে উপনীত হচ্ছেন। আক্রান্ত পরিবারগুলোর ব্যাপারে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ এবং ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়া এই সমস্যা সুরাহা করতে একটি নিরপেক্ষ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা উচিত।

চিঠিতে আরো বলা হয়, ২০১৭ সালে বাংলাদেশে অন্তত ৮০টি গুমের ঘটনা গণমাধ্যমে এসেছে। এদের মধ্যে পরে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ৭ জন। আর ১৭ জন এখনো নিখোঁজ। তবে প্রকৃত গুমের ঘটনা আরও বেশি হতে পারে, কারণ অনেক ঘটনা হয়তো গণমাধ্যমে প্রকাশিত হয়নি।

বিশেষ করে ২০১৪ সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে এমন গুমের ঘটনা বাড়তে থাকে। তাই আগামী নির্বাচনের আগে বাংলাদেশে আবারও গুমের ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!