মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

বিজ্ঞাপনের যন্ত্রণা থেকে বাঁচার উপায় দেবে গুগল

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮
  • ৬৪ বার পড়া হয়েছে

ইন্টারনেটে কোন একটা সাইটে গিয়ে কিছু খুঁজেছেন বা গুগলেই হয়তো সার্চ দিয়েছেন। এরপর থেকে সেই জিনিসের বিজ্ঞাপন আপনি যে সাইটেই যাচ্ছেন সেখানেই আপনাকে টার্গেট করছে।

এমন অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার হয়েছে আরো বহু ইন্টারনেট ব্যবহারকারীর মতো।

এই যন্ত্রণা থেকে আপনাকে মু্ক্তি দিতে গুগল নিজেই এবার একটা অপশন বাতলে দিচ্ছে।

কেউ এখন ইচ্ছে করলে এই বিজ্ঞাপন ‘মিউট’ করে দিতে পারবে।

‘রিমাইন্ডার এড’ নামে পরিচিত এই বিজ্ঞাপনগুলিকে অনেকেই যন্ত্রণা হিসেবে গণ্য করেন। অনলাইনে কোন পণ্য কেনার জন্য সার্চ করলে সাথে সাথে শুরু হয় এই বিজ্ঞাপনের বিড়ম্বনা।

গুগল অবশ্য দাবি করছে এই ‘রিমাইন্ডার এড’ লোকজনকে তাদের প্রয়োজনটা মনে করিয়ে দিতে সাহায্য করে। তবে তারপরও এসব বিজ্ঞাপন নিয়ন্ত্রণে ইন্টারনেট ব্যবহারকারীদের তারা আরও বেশি সুযোগ করে দিতে চায়।

গুগলের সার্ভিস ব্যবহার করে যেসব সাইট, তারা এখন কোন ব্যবহারকারীকে টার্গেট করে যে বিজ্ঞাপন পাঠাবে, সেগুলো চাইলেই ‘মিউট’ বা ‘হাইড’ করা যাবে।

তবে এ ধরনের বিজ্ঞাপন পুরো বন্ধ বা ‘অপট আউট’ করার কোন অপশনের কথা গুগল এখনো ভাবছে না।

যাদের গুগল একাউন্ট আছে, তারা তাদের ড্যাশবোর্ডে দেখতে পাবেন কোন কোন কোম্পানি তাদের টার্গেট করে ‘রিমাইন্ডার এড’ পাঠাচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft