শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

সুন্দরগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮
  • ৬৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সহকারী শিক্ষক কর্তৃক দ্বিতীয় শ্রেণির জনৈক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, উপজেলার পশ্চিম বজরা কঞ্চিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদার রহমান গত ১৬ জানুয়ারী বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার আব্দুর রশিদের মেয়ে ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানী করলে ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়।

প্রকাশিত সংবাদের উপর ভিত্তি করে উপজেলা শিক্ষা অফিসার হারুণ-অর-রশিদ গত ২২ জানুয়ারী ঘটনাটি তদন্তের জন্য উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বর্মনকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেন। তদন্ত কমিটিকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার হারুন-অর-রশিদের সাঙ্গে কথা হলে তিনি জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যথাপোযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft