1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

লালমনিরহাটে পরকীয়া প্রেম রক্ষায় স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ জানুয়ারি, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

 

লালমনিরহাটে পরকীয়া প্রেম রক্ষায় প্রেমিকের সহযোগিতায় স্বামীকে জবাই করে হত্যা করার অভিযোগ উঠেছে স্ত্রী বিরুদ্ধে। গত মঙ্গলবার সন্ধ্যায় জেলার পাটগ্রাম উপজেলার জোংরা সরকারেরহাট এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। পুলিশ হত্যাকান্ডের শিকার হামিদার রহমানের লাশ উদ্ধার করে বুধবার সকালে মর্গে প্রেরণ করেছে। ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ স্ত্রীসহ দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করাছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার সাহানদ হোসেনের পুত্র হামিদার রহমানের স্ত্রী মনোয়ারা বেগমের সাথে প্রতিবেশী জহর আলীর পুত্র সিরাজুল ইসলামের পরকীয়া প্রেম গড়ে উঠে। এ নিয়ে একাধিক বার গ্রাম্য শালিশ হলেও ওই দুই জনের পরকীয়া থেকেই যায়। গত মঙ্গলবার সকালে হামিদার রহমান তার স্ত্রী মনোয়ারা বেগমকে পরকীয়ার জের ধরে গালি গালাজ করেন। সন্ধ্যায় ওই ঘটনার জের ধরে স্ত্রী মনোয়ারা বেগম ও তার পরকীয়া প্রেমিক সিরাজুল ইসলামসহ কয়েকজন হামিদার রহমানকে তার বাড়িতে দা দিয়ে গলা কেটে জবাই করে হত্যা করেন। পরে তারা ওই হত্যা কান্ডকে আতœহত্যা হিসাবে চালিয়ে দেয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হামিদার রহমানে স্ত্রী মনোয়ারা বেগম ও প্রতিবেশী কান্দুরা শেখের পুত্র খতিবর রহমানকে আটক করেন পুলিশ।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, পরকীয়া প্রেমের কারণেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করার পাশাপাশি ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্ত্রীসহ দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো বিষয়টি তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!