শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

রংপুরে বন্দুকযুদ্ধে নিহত দুর্ধর্ষ ডাকাত সর্দার নিহত রজব আলীর লাশ পলাশবাড়ীর গ্রামের বাড়ীতে দাফন সম্পন্ন : এলাকায় স্বস্তি

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ জানুয়ারি, ২০১৮
  • ৬৭ বার পড়া হয়েছে

 

রংপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত এক ডজন মামলার গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামী গাইবান্ধা জেলার পলাশবাড়ীর দুর্ধর্ষ ডাকাত সর্দার রজব আলীর (৪০) ময়না তদন্ত শেষে আজ ২৩ জানুয়ারী মঙ্গলবার বিকেলে পুলিশ তাঁর গ্রামের বাড়ীতে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করেছে। এই দুর্ধর্ষ রজব ডাকাত নিহতের খবরে ওই গ্রামবাসিসহ গোটা এলাকার ভূক্তভোগিদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। নামাজে জানাজা শেষে সন্ধায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়।

দাফন এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর পুলিশের নেতৃত্বে মরদেহবাহী একটি এ্যাম্বুলেন্স যোগে ডাকাত রজবের লাশ প্রথমে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলমের নিকট হস্তান্তর করা হয়।

এরপরে থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলমের নিকট হতে উপজেলার মহদীপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে নিহতের ভাগ্নে মোমিনুল ও ইউপি সদস্য আমিনুল লাশ গ্রহন করেন।

এসময় পাড়া-প্রতিবেশি,আত্মীয়স্বজন ও গোটা গ্রামবাসি ছাড়াও উৎসূক জনতা নিহত রজবকে একনজর দেখতে তাঁর বাড়ীতে ভিড় জমায়।

বিগত ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৭ বছরে বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে ৪ জেলার ৮ থানায় পৃথক ১০ মামলা রুজু হয়। পরবর্তিতে সে স্ত্রী সালমা,৬ষ্ট শ্রোণিতে পড়ুয়া মেয়ে রজনি (১২) ও তৃতীয় শ্রেণিতে রিংকিকে (৮) নিয়ে রজব নিজ এলাকা ছেড়ে রংপুরের ধর্মদাস এলাকায় শ্বশুর বাড়ীতে বসবাস শুরু করে।এক পর্যায় অপরাধ জগত থেকে রজব দেশ ছেড়ে বিদেশ(জর্ডান) পাড়ি জমান।

থানা সূত্র জানা যায়, তার বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় ২টি, তারাগঞ্জে ১, পীরগঞ্জে ২টি,রাজশাহীর তানোরে ১ ও পুটিয়ায় ১টি,বগুড়ার শিবগঞ্জে ১টি এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ থানায় ২ টিসহ ১০টি মামলা রুজু হয়। পলাতক থেকে সে বিভিন্ন অপরাধ করে আসছিল।
উপজেলার মহদীপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত মজনু সরকারের ছেলে আন্ত:জেলা ডাকাত রজব আলী (৪০) ৯ মাস আগে দেশে ফিরে পলাতক থেকে আবারো চুরি-ডাকাতি,ছিনতাই ও খুন-হত্যাসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে।

উল্লেখ্য: সোমবার ভোরে রংপুর নগরীর মডার্ণ-ধর্মদাস এলাকার তামপাট ধান গবেষণা ইনস্টিটিউটের সন্নিবটে ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। এসময় একদল ডাকাত ওই স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।পুলিশ-ডাকাতের মধ্যে পরস্পর গুলি বিনিময় হয়। ঘটনাস্থলেই দুর্ধর্ষ রজব আলী ডাকাত নিহত হন। এসময় অন্যান্য সহযোগি ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনার সময় তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানা যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft