1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর পরিচিত মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪

যে লক্ষনগুলো থাকলে আপনিও ডায়াবেটিস আক্রান্তের পথে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

বাংলাদেশীদের মধ্যে ডায়াবেটিস বেশ চিন্তার জায়গাতেই পৌঁছে গিয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই সমস্যা বাড়ে সঠিক সময় পরীক্ষা না করানোর জন্য।

জেনে নিন ডায়াবেটিসের একেবারেপ্রাথমিক কিছু লক্ষণ। এগুলো সম্পর্কে সচেতন থাকলে অনেক আগেই ধরা পড়তে পারে ডায়াবেটিস।

১. শ্রবণশক্তি পরিবর্তিত হওয়া: হঠাৎ কি কানে কম শুনতে শুরু করেছেন? অনেকেই ভাবেন বয়স বাড়ার সঙ্গে এমনটা হয়ে থাকে। কিন্তু কানে কম শোনা ডায়াবেটিসেরও লক্ষণ হতে পারে। যদি দেখেন টিভি দেখার সময় ভলিউম ক্রমশ বাড়িয়ে যেতেই হচ্ছে, না হলে শুনতে পাচ্ছেন না তা হলে সাবধান থাকুন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ-এর তথ্য অনুযায়ী, প্রি-ডায়াবেটিকের কারণে শ্রবণশক্তি কমে যেতে পারে। অর্থাৎ, রক্তে শর্করার মাত্রা বেশি, কিন্তু ঠিক যতটা হলে ডায়াবেটিক বলা হবে তার থেকে কম হলে সেই অবস্থাকে প্রি-ডায়াবেটিক বলা হয়। রক্তে শর্করার মাত্রা বাড়লে তা কানের রক্তনালী ও স্নায়ুর ক্ষতি করতে পারে। যার ফলে ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে শ্রবণশক্তি।

২. দৃষ্টিশক্তি পরিবর্তিত হওয়া: শ্রবণশক্তি কমে যাওয়ার মতোই ডায়াবেটিসের কারণে দৃষ্টিও ঝাপসা হয়ে যেতে পারে। ডায়াবেটিসে আক্রান্ত হলে শরীরে ফ্লুইডের মাত্রার পরিবর্তন হয়। যার ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে।

৩. ত্বকে পরিবর্তন: বয়সের কারণে ত্বকে বলিরেখা দেখা দেওয়া স্বাভাবিক। কিন্তু যদি ত্বকে, বা কনুই, গোড়ালির মতো জায়গা কালো হয়ে যেতে থাকে তা হলে অবশ্যই আপনার রক্তে শর্করার মাত্রা বেশ বেশি।

৪. সারাক্ষণ চুলকানি: ডায়াবেটিসের প্রভাবে শরীরে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটতে পারে। যার ফলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। এর ফলে সারাক্ষণ চুলকানির সমস্যা হতে পারে। যদি ময়শ্চারাইজার ও ক্রিম লাগানোর পরও ত্বক শুষ্ক লাগে তা হলে অবশ্যই ডাক্তার দেখিয়ে ডায়াবেটিস পরীক্ষা করিয়ে নিন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!