1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাম‌নে আশার আলো দেখছেন এরশাদ - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

সাম‌নে আশার আলো দেখছেন এরশাদ

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

জাতীয় পা‌র্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ব‌লে‌ছেন, জাতীয় পা‌র্টির সাম‌নে আশার আলো এসে‌ছে। জাতীয় পার্টির ৯ বছ‌রে দেশে কোনো গুম খ‌ুন হয়‌নি, দেশের মানুষ ওই সময়ে ফিরে যে‌তে চায়। তাই মৃত্যুর আগে দে‌খে যে‌তে চাই জাতীয় পা‌র্টি সরকার ক্ষমতায়।

সোমবার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পা‌র্টির কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় তি‌নি এ কথা বলেন। আগামী ১৫ ফেব্রুয়ারি দলের উদ্যোগে ঢাকায় সমাবেশ আয়োজনের বিষয়ে এ যৌথসভা ডাকা হয়।

এরশাদ বলেন, অনে‌কে জাতীয় পা‌র্টি‌কে গৃহপা‌লিত দল ম‌নে ক‌রে। ঘটনা ঘ‌টে গে‌ছে। কিছু করা যা‌বে না। আমার খারাপ লা‌গে। ত‌বে জাতীয় পা‌র্টির দি‌কে মানুষ চেয়ে আছে।

৫ লাখেই ক্ষমতা এরশাদের!
(০৯ জানুয়ারি,২০১৮) জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না। তাই শক্তি সঞ্চয় করো, হাত এগিয়ে আসবে। আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় পার্টির মহাসমাবেশে ৫ লাখ লোকের সমাবেশ ঘটাও, ক্ষমতা আমাদের নিশ্চিত।

আজ মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে জাতীয় পার্টির যৌথসভায় তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, বর্তমানে দেশের অবস্থা ভালো নয়। আমার ধারণা, সামনে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আওয়ামী লীগ ও বিএনপির কাছে এ দেশের মানুষ নিরাপদ নয়। শুধু দেশের মানুষ নয়, এরা একদল আরেক দলের কাছে নিরাপদ নয়। আমাদের কাছে বিএনপি, আওয়ামী লীগ ও দেশের মানুষ সবাই নিরাপদ।

খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭ মামলা হয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, আমার বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছিল। খালেদার এখনও ৫টা বাকি আছে।

তিনি আরো বলেন, জাতীয় পার্টির ৯০০ আসনে প্রাথী দেওয়ার ক্ষমতা আছে। এবার আমার জীবনের শেষ নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় রেখে মরতে চাই।

এ সময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, জাতীয় পার্টির ঢাকা মহানগর সদস্য ও সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সংসদ সদস্য ফখরুল ইমাম প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!