1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জে ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ জানুয়ারি, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামী ওই ইউনিয়নের মারিয়া সাহেববাড়ী গ্রামের রেজাউল করিমের ছেলে মিজানুর (২৭)।

আসামী ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উক্ত বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির উদ্যোগে বিদ্যালয় চত্বরে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালীন অপহরণকারী ধর্ষক মিজানুর রহমান ও সহযোগিদের অবিলম্বে গ্রেফতার করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন বিশুবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মো: সামিউল ইসলাম, প্রধান শিক্ষক খলিলুর রহমান, স্কুল পরিচালনা কমিটির সদস্য লোকমান হাকিম কানু, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল সুমন, মহির উদ্দিন প্রধান, জিল্লুর রহমান সোহেল ও স্থানীয় এলাকাবাসীর পক্ষে আলহাজ্ব আব্দুর রাজ্জাক প্রমূখ।

বক্তারা পুলিশ প্রশাসনের প্রতি হুসিয়ারী দিয়ে বলেন অবিলম্বে ধর্ষক জ্বিনের বাদশা মিজানুরকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) নাজমুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রধান আসামীসহ অন্যদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি (সোমবার) ওই স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর বাড়িতে ফিরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ওই ছাত্রীর মা কুলছুম বেগম বাদি হয়ে স্থানীয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মারিয়া সাহেববাড়ী গ্রামের রেজাউল করিমের ছেলে ধর্ষক মিজানুর (২৭)সহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!