1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
প্রধান বিচারপতি নিয়ে রিট আবেদন রোববার পর্যন্ত মুলতবি - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

প্রধান বিচারপতি নিয়ে রিট আবেদন রোববার পর্যন্ত মুলতবি

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ জানুয়ারি, ২০১৮
  • ৬২ বার পড়া হয়েছে

 

নতুন প্রধান বিচারপতি নিয়োগের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি মোশন শুনানি এক সপ্তাহ মুলতবি করেছেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ জানুয়ারি (রোববার) বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে আবেদনকারী আইনজীবী ড. মো. ইউনুছ আলী আকন্দ বলেন, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল আজ এক সপ্তাহ সময় চেয়েছেন। আদালত আগামী রোববার পর্যন্ত মুলতবি রেখেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ইউনুছ আলী আকন্দ জানান, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে মোশন শুনানির জন্য রিটটি রোববারের কার্যতালিকায় রাখার আদেশ দেন।

ওইদিন ইউনুছ আলী আকন্দ লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, গত ৩ জানুয়ারি রিট আবেদনটি করা হয়। পরে মোশন শুনানির জন্য হাইকোর্টের চারটি বেঞ্চে উপস্থাপন করা হলেও কোনো কোর্টই শুনানির জন্য রাজি হননি। সবশেষ বৃহস্পতিবার সকালে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ মোশন শুনানির জন্য রাজি হন এবং ২১ জানুয়ারি মোশন শুনানির জন্য কার্যতালিকায় রাখার আদেশ দেন।

প্রধান বিচারপতির পদ শূন্য থাকা এবং নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেওয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এবং সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে আইনজীবী থেকে প্রধান বিচারপতিসহ বিচারপতি নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না, মর্মে রুল জারির নির্দেশনা চেয়ে এ রিট করেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!