1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
নয়াদিল্লিতে অগ্নিদগ্ধ হয়ে নিহত ১৭ - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎

নয়াদিল্লিতে অগ্নিদগ্ধ হয়ে নিহত ১৭

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ জানুয়ারি, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী নয়াদিল্লির বাওয়ানা শিল্প এলাকায় বাজি তৈরির বারুদের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত হয়েছে। গুরুতর আহত দুজনকে দিল্লির বাবা সাহেব ভিমরাও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

গতকাল শনিবার সন্ধ্যা ছয়টা ২০ মিনিটের দিকে বাজির বারুদের গুদামের নিচতলায় আগুন লাগে। আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন লাগার পর খবর পেয়ে দিল্লির দমকল বাহিনীর ২০টি ইউনিট ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

দিল্লির দমকল বিভাগের পরিচালক জিসি মিশ্র টুইট বার্তায় জানান, ইতিমধ্যে ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

দিল্লি নগর উন্নয়ন মন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য কমিটি করা হয়েছে। উত্তর দিল্লি পৌরসভার মেয়র প্রীতি আগরওয়াল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাজির গুদামের এক মালিক মনোজ জৈনকে পুলিশ আটক করেছে। এই বাজির বারুদের গুদামের অন্য মালিক ললিত গোয়েলকে পুলিশ আটক করতে পারেনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একই দিন সন্ধ্যার পর এই বাওয়ানা শিল্প এলাকার আরও দুটি জায়গায় আগুন লাগার ঘটনা ঘটে। একটি সেক্টর-১-এর প্লাস্টিক কারখানা এবং অন্যটি সেক্টর-৩-এর তেলের গুদাম। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft