শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পার্বত্য শান্তি চুক্তির ৮০ ভাগ বাস্তবায়িত: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ জানুয়ারি, ২০১৮
  • ৬১ বার পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রামের সমস্যা চিহ্নিত করে পার্বত্য চুক্তি করেছে আওয়ামী লীগ। শান্তি চুক্তি বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং ইউনিসেফ এর যৌথ উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলাধীন মিতিংগাছড়িতে নির্মিত ৪ হাজারতম পাড়াকেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেল থেকে তিনি এ উদ্বোধন করেন।

শেখ হাসিনা বলেন, যুগোপযোগী আইনের মাধ্যমে পার্বত্য অধিবাসীদের ভূমি মালিকানা নিশ্চিত করা হবে। শান্তি চুক্তির আশি ভাগ বাস্তবায়িত হয়েছে বাকিগুলো নিয়ে কাজ করছে সরকার।

তিনি বলেন, বৃটিশ আইনে নয়, পার্বত্য এলাকার ভূমি মালিকানা হবে দেশীয় আইনে। দেশের সার্বিক উন্নয়নে সমঅংশীদার হবে পার্বত্য এলাকাবাসী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft