1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বড় ব্যবধানে হাথুরুর দল শ্রীলঙ্কাকে হারাল টাইগাররা - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বড় ব্যবধানে হাথুরুর দল শ্রীলঙ্কাকে হারাল টাইগাররা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশি বোলারদের তোপে দাঁড়াতেই পারছেন না শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। মিরপুরে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে চন্ডিকা হাথুরুসিংহের দলকে ১৬৩ রানের হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ৩২১ রানের বড় লক্ষ্য তাড়া করছে শ্রীলঙ্কা। শুরু থেকেই তাদের চেপে ধরেছেন বাংলাদেশের বোলাররা। দলের ২ রান উঠতেই একটি উইকেট হারায় লঙ্কানরা। তারপর পর আর কেউ ঘুরে দাড়াতে পারেনি।

দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন থিসারা পেরেরা। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৩টি, মাশরাফি বিন মুর্তজা ২টি, রুবেল হোসেন ২টি, মোস্তাফিজুর রহমান ১টি ও নাসির হোসেন ১টি করে উইকেট নেন।

ব্যাটিংয়ে নেমে দলীয় দুই রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। নাসির হোসেনের বলে বোল্ড হন কুসল পেরেরা। দশম ওভারে মাশরাফি বিন মুর্তজার বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন উপুল থারাঙ্গা।

১৪তম ওভারে টাইগার দলপতির বলে রুবেল হোসেনের হাতে ধরা পড়েন কুসল মেন্ডিস। ইনিংসের ১৯তম ওভারে নিরোশান ডিকওয়েলাকে বোল্ড করেন মোস্তাফিজুর রহমান। দলীয় ১০৬ রানে রান আউট হন থিসারা পেরেরা।

ইনিংসের ২৬তম ওভারে সাকিব আল হাসান দুইটি উইকেট নেন। ওভারের চতুর্থ বলে মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে ক্যাচ হন আসেলা গুনারত্নে। পঞ্চম বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন ওয়ানিদু হাসারাঙ্গা। ৩০তম ওভারে সাকিব আল হাসানের বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন থিসারা পেরেরা। ১৪ বল খেলে ২৯ রান করেন তিনি। ৩১তম ওভারে সুরঙ্গা লাকমলকে বোল্ড করেন রুবেল হোসেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে তামিম ইকবাল করেন ৮৪ রান। সাকিব আল হাসান করেন ৬৭ রান। মুশফিকুর রহিম করেন ৬২ রান। ১২ বল খেলে ২৪ রান করে অপরাজিত থাকেন সাব্বির রহমান। শ্রীলঙ্কার পক্ষে আসেলা গুনারত্নে ১টি, থিসারা পেরেরা ৩টি, আকিলা ধনঞ্জয়া ১টি ও নুয়ান প্রদ্বীপ ২টি করে উইকটে নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ১৬৩ রানে জয়ী বাংলাদেশ।

বাংলাদেশ ইনিংস: ৩২০/৭ (৫০ ওভার)

(তামিম ইকবাল ৮৪, এনামুল হক বিজয় ৩৫, সাকিব আল হাসান ৬৭, মুশফিকুর রহিম ৬২, মাহমুদুল্লাহ রিয়াদ ২৪, সাব্বির রহমান ২৪*, মাশরাফি বিন মুর্তজা ৬, নাসির হোসেন ০, মোহাম্মদ সাইফউদ্দিন ৬*; সুরঙ্গা লাকমল ০/৬০, নুয়ান প্রদ্বীপ ২/৬৬, আকিলা ধনঞ্জয়া ১/৪০, থিসারা পেরেরা ৩/৬০, আসেলা গুনারত্নে ১/৩৮, ওয়ানিদু হাসারাঙ্গা ০/৫১)।

শ্রীলঙ্কা ইনিংস: ১৫৭/১০ (৫০ ওভার)

(কুসল পেরেরা ১, উপুল থারাঙ্গা ২৫, কুসল মেন্ডিস ১৯, নিরোশান ডিকওয়েলা ১৬, দিনেশ চান্দিমাল ২৮, আসেলা গুনারত্নে ১৬, থিসারা পেরেরা, ওয়ানিদু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া; নাসির হোসেন ১/২০, মাশরাফি বিন মুর্তজা ২/৩০, রুবেল হোসেন ২/২০, মোস্তাফিজুর রহমান ১/২০, সাকিব আল হাসান ৩/৪৭)।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!