সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

আরব ব্যবসায়ীর প্রযোজনায় সিনেমার পর্দায় ‘মহাভারত’!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

বইয়ের পাতা থেকে এবার ‘মহাভারত’ মহাকাব্য সিনেপর্দায়৷ আরবের এক ভারতীয় ব্যবসায়ী এই ছবিটির প্রযোজনা করতে চলেছেন৷ আগামী ২০১৮সালে এই ছবির শ্যুটিং শুরু হবে৷ এই ছবির বাজেটের পরিমাণ ১০০০ কোটি টাকা ছুঁয়েছে৷ এই ছবিটির পরিচালক বিজ্ঞাপন চলচ্চিত্র নির্মাতা ভি এ শ্রীকুমার মেনন৷

ছোটবেলা থেকেই দাদু ঠাকুমার কোলে রামায়ন বা মহাভারত শুনেই বড় হওয়া৷ বেদব্যাসের অসাধারণ লেখনী আরও বেশি এই মহাকাব্য পড়ার উৎসাহ বাড়িয়ে তুলেছে মানুষের মধ্যে৷ এছাড়াও পাণ্ডবদের কাহিনী এবং ভগবান কৃষ্ণর যুদ্ধ আরও বেশি করে পাঠকদের মধ্যে উৎসাহ বাড়িয়ে তুলেছে৷ গল্পের বইয়ের বাইরে গিয়েও অডিও ভিস্যুয়াল মাধ্যমে এই মহাকাব্যটি দেখার উৎসাহ বরাবরই ছিল পাঠকদের মধ্যে৷ সেই উৎসাহের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছেন ওই ব্যবসায়ী৷ তবে হিন্দি, ইংরেজি ছাড়াও কানাড়া, তামিল, মালায়লাম, তেলেগু ভাষাতেও এই ছবিটি মুক্তি পাবে৷ এমনকি দেশ বিদেশের বহু অভিনেতা- অভিনেত্রী এই ছবিতে অভিনয় করবেন বলে জানা গিয়েছে৷

এই ছবির চিত্রনাট্য লেখক মি. নাইয়ার জানিয়েছেন, কমপক্ষে ১০০টি ভাষায় এই ছবিটির ডাবিং করা উচিত৷ এর পাশাপাশিই ছবিটি যে বিশাল জনপ্রিয় হবেই সেই ব্যাপারে তিনি আশাবাদী৷ তিনি বলেন, ৩বিলিয়নেরও বেশি মানুষের কাছে পৌছে যাবে এই ছবিটি৷

মজার বিষয়, পরিচালক এস এস রাজামৌলিও মহাভারত মহাকাব্যটিকে নিয়ে একটি ছবি তৈরির কথা ভাবেন৷ এমনকি অভিনেতা আমির খানের সঙ্গেও এই বিষয়ে তিনি আলোচনা করেন৷ বিগ বি এবং আমির খান দুজনেই রাজামৌলির এই ড্রিম প্রোজেক্টে সাড়া দিয়েছিলেন বলে জানা গিয়েছে৷ সবকিছু ঠিক থাকলে আগামী ২০২০সালের মধ্যে মুক্তি পেতে চলেছে বলে জানিয়েছেন প্রযোজক৷

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft