1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আবারও উত্তপ্ত রাখাইন, পুলিশের গুলিতে নিহত ৭ - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আবারও উত্তপ্ত রাখাইন, পুলিশের গুলিতে নিহত ৭

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮
  • ৬৮ বার পড়া হয়েছে

 

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মিয়ানমারের রাখাইন রাজ্য। সেখানে পুলিশের গুলিতে সাত বিক্ষোভকারী নিহত ও ১২ জন আহত হয়েছেন।

প্রাচীন বৌদ্ধ আরাকান রাজ্য নিয়ে স্থানীয়দের একটি জমায়েতে সহিংসতা শুরু হওয়ার পর এ ঘটনা ঘটে বলে বুধবার জানা গেছে। খবর রয়টার্সের।

রাখাইন রাজ্য সরকারের সেক্রেটারি টিন মায়ুং সউয়ি জানিয়েছেন, মঙ্গলবার রাতে রাখাইনের উত্তরাঞ্চলীয় মারাউক ইউ শহরে আরাকান রাজ্যের পতন দিবস উপলক্ষে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিল। ২০০ বছরেরও বেশি সময় আগে আরাকান রাজ্যের পতন হয়েছিল।

পতন দিবসের বার্ষিক স্মরণোৎসব শেষ হওয়ার পর প্রায় চার হাজার লোক সরকারি একটি ভবন ঘিরে ফেলে বলে জানিয়েছেন মায়ুং সউয়ি। স্মরণোৎসবের সংগঠকরা তাদের আয়োজনের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের কাছে কোনো অনুমতিও নেয়নি বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, জনতাকে হটাতে প্রথমে রাবার বুলেট ব্যবহার করে পুলিশ। কিন্তু তারা সরে না যাওয়ায় শেষ পর্যন্ত নিরাপত্তা সদস্যরা গুলি করতে বাধ্য হন। কিছু লোক পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।

আহত কয়েকজনে বিক্ষোভকারীকে সঙ্কটজনক অবস্থায় রাজ্যের রাজধানী সিটুয়ের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মারাউক ইউয়ের স্থানীয় এমপি টুন থের সিয়েন।

রাখাইনের বাসিন্দারা আরাকানি হিসেবেও পরিচিত। মিয়ানমারের সরকারিভাবে স্বীকৃত ১৩৫টি নৃগোষ্ঠীর মধ্যে আরাকানিরা অন্যতম। তাদের জাতীয়তা আন্দামান সাগরের উপকূলের একসময়ের শক্তিশালী রাজ্য আরাকানের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!