1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

সস্তায় চিকিৎসাসেবা দিতে নতুন আইন মোদির

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

সস্তায় চিকিৎসাসেবা দিতে নতুন আইন জারি করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার মোদির উদ্যোগ আশা জাগাচ্ছে ভারতবাসীকে। নতুন ঘোষণায় গরিব মানুষও পাবে সস্তায় সঠিক ওষুধ।

গুজরাটের সুরাটে একটি হাসপাতালের উদ্বোধন করতে গিয়ে মোদি বলেন, এবার থেকে চিকিত্সকদের প্রেসক্রিপশনে লিখতে হবে ওষুধের জেনেরিক নাম।

বিষয়টি নিশ্চিত করতে নতুন আইন আনতে চলেছে ভারতের কেন্দ্র সরকার। সাধারণ মানুষ ‍উপকৃত হলেও নতুন আইনে ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলো পড়বে বিপাকে। খুব স্পষ্ট না হলেও জানা যায়, চিকিৎসাপত্রে ডাক্তারদের জেনেরিক নাম লিখতে বাধ্য করা হতে পারে। অর্থাৎ চিকিত্সকরা ওষুধের মিশ্রণ সম্পর্কে লিখবেন, কোনো বিশেষ ব্র্যান্ডের নাম উল্লেখ করতে পারবেন না।

মোদি বক্তব্যে বলেন, আমি দেখেছি চিকিত্সকরা প্রেসক্রিপশনে এমনভাবে ওষুধের নাম লিখে দেন যাতে সাধারণ ও গরিব মানুষ সেটা পড়তে না পারেন। তারপর ওষুধের দোকানে গিয়ে দেখালে সেখানে একই কম্পোজিশনের কিন্তু যে ব্র্যান্ডের ওষুধের দাম বেশি, সেই ওষুধই বিক্রি করা হয়। বিষয়টির ঘোর বিরোধী প্রধানমন্ত্রী মোদি।

এছাড়া সস্তায় পরিষেবা দিতে চিকিত্সার প্রয়োজনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জামের দাম কমানোর ওপরও কেন্দ্র জোর দিচ্ছে বলেও জানান তিনি।

স্টেন্ট প্রস্তুকারক সংস্থাগুলোর কথা উল্লেখ করে মোদি বলেন, অবিলম্বে দাম কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। যে স্টেন্টগুলো ৪০ হাজারে বিক্রি করা হয় সেগুলো ৬ থেকে ৭ হাজার টাকায় বিক্রি করার নির্দেশ দেওয়া হবে। যেগুলোর দাম দেড় লাখ টাকা, সেটা কুড়ি হাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।

নতুন আইন কার্যকর হলে সব শ্রেণীর মানুষই পাবে কম মূল্যে সঠিক চিকিৎসেবা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!