1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ত্রিপোলি বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় নিহত ২০ - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ত্রিপোলি বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় নিহত ২০

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮
  • ৬০ বার পড়া হয়েছে

লিবিয়ার রাজধানী ত্রিপোলির আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার এক সন্ত্রাসী হামলার কমপক্ষে ২০ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন। বিভিন্ন অভিযানে আটক সন্ত্রাসবাদীদের মুক্ত করতে ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে সিনহুয়া নেট।

ত্রিপোলি ফিল্ড হাসপাতালের পরিচালক আদুদায়েম আল-রাবরি বলেন, সোমবার মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর আমাদের সহায়তার জন্য আহ্বান জানানো হয়।

বিমানবন্দরের দায়িত্বে থাকা বিশেষ বাহিনীর সদস্যরা জানান, ভারি অস্ত্র নিয়ে সন্ত্রাসী সংগঠন বশির আল-বাকারাহর একটি গ্রুপ বিমানবন্দরে এ হামলা চালায়। তারা বিমানবন্দরের অভ্যন্তরের একটি বন্দিশালা থেকে আটক সন্ত্রাসী, আইএস এবং অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যকে মুক্ত করার চেষ্টা করে।

সিভিল এভিয়েশন অথরিটির প্রধান নাসর-আদদিন শায়েব আল-আইন জানান, হামলার পর বিমানবন্দরটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়।

এ বিষয়ে জাতিসংঘ সমর্থিত দেশটির বর্তমান সরকার এক বিবৃতিতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, আইএস, আল কায়েদাসহ বিভিন্ন সন্তাসবাদী সংগঠনের সদস্যদের মুক্ত করতে হামলা চালানো হয়েছে। হামলায় সন্ত্রাসীদের মুক্ত করা সম্ভব না হলেও তা দেশটির বর্তমান স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের পথকে রুদ্ধ করবে। পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার স্থানীয় ও আন্তর্জাতিক চেষ্টাকে তা বাধাগ্রস্ত করবে।

২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই লিবিয়া অস্থিতিশীল ও নিরাপত্তাহীন হয়ে পড়ে। দেশটিতে রাজনৈতিক বিভাজনের পাশাপাশি ছড়িয়ে পড়ে সহিংসতা।

সূত্র: সিনহুয়া নেট

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!