1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আশ্বাস পেয়ে অনশন ভাঙলেন শিক্ষকরা - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

আশ্বাস পেয়ে অনশন ভাঙলেন শিক্ষকরা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮
  • ৭৯ বার পড়া হয়েছে

টানা ৮দিন আমরণ অনশনের পর দাবি পূরণের চেষ্টার আশ্বাস পেয়ে অনশন ভাঙলেন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর হোসেনের শিক্ষকদের অনশন স্থলে এসে শিক্ষকদের জুস খাইয়ে অনশন ভাঙান।

এর আগে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে জতীয়করণের আশ্বাস পন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মখলেছুর রহমান বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন- আমাদের দাবি মেনে নেবেন। তিনি আমাদের বিষয়ে অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী বলেছেন জাতীয়করণের বিষয় চূড়ান্ত করতে কিছু সময় লাগবে। আপনারা নিজ নিজ কর্মস্থলে ফিরে যান। তার কথায় আমরা কর্মসূচি স্থগিত করলাম। তবে আগামী প্রাক-বাজেটে যদি আমাদের দাবি মেনে নেয়া না হয় তাহলে আমরা আবার আন্দোলন করবো।

উল্লেখ্য, মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিওভুক্তির দাবিতে গত ১ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকেরা। এরপর তারা ৮ জানুয়ারি থেকে আমরণ অনশন শুরু করেন। মঙ্গলবার পর্যন্ত ১৮৬ শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।

আন্দোলনরত শিক্ষকরা জানান, একই পরিপত্রে ১৯৯৪ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন নির্ধারণ করা হয় ৫০০ টাকা। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী পঞ্চম শ্রেণির কার্যক্রম একই হলেও ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে সরকার।

এসব বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি মাসে ২২ থেকে ৩০ হাজার টাকা বেতন হলেও ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা সরকারের থেকে কোনো বেতন পান না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft